ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

লিসবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০৩:৫০ পিএম

লিসবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস লিসবন যথাযোগ্য উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশর গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করেছে। কোভিড ১৯ মহামারীর কারণে পর্তুগিজ সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে দূতাবাস ডিজিটাল প্ল্যাটফর্মে দিবসটি উদযাপন করে। সকালে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করেন। পরে ডিজিটাল জুম প্ল্যাটফর্মে “বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” শীর্ষক এক ভার্চুয়াল কর্মসূচী অনুষ্ঠিত হয়। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত পর্তুগিজ অতিথিবৃন্দ, পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং অনান্য আমন্ত্রিত অতিথিবর্গ অনলাইন এ উদযাপনে অংশ নেন। অতিথিদের মধ্যে পর্তুগিজ পার্লামেন্টের সদস্য এবং পার্লামেন্টের পররাষ্ট্র ও পর্তুগিজ কমিউনিটি বিষয়ক কমিটির সদস্য জনাব পাওলো নেভেস এবং লিসবনের বাংলাদেশী অধ্যূসিত পৌর এলাকা সান্তা মারিয়া মাইওর-এর কাউন্সিল সভাপতি জনাব মিগুয়েল কোয়েলহো এ অনলাইন উদযাপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাণীটি পড়ে শোনানো হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। ভার্চুয়াল উদযাপনের দ্বিতীয় পর্বে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারিক আহসান, পর্তুগিজ অতিথিবর্গ এবং প্রবাসী বাংলাদেশীগণ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সকল বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব এ উন্নয়ন মুক্তিযুদ্ধের মূল্যবোধ অনুসরণের কারণেই সম্ভব হয়েছে। পর্তুগিজ জনপ্রতিনিধিগণ সহ আমন্ত্রিত অতিথিগণ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের অত্যন্ত প্রশংসা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ক দুটি ভিডিও চিত্র প্রদর্শনসহ একটি রেকর্ডকৃত গানও এই অনুষ্ঠানটিতে বাজানো হয়। অবশেষে, "বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর" এর ভার্চুয়াল উদযাপনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি