ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

রাজনীতির রাজমুকুট কে রাজনীতির পণ্য বানানো উচিৎ নয়

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১১:১৮ পিএম

রাজনীতির রাজমুকুট কে রাজনীতির পণ্য বানানো উচিৎ নয়
যিনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া আর গোপালগঞ্জ থেকে সুনামগঞ্জ ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন। ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার মধুমতীর তীরে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে শেখ লুতফুর রহমান ও সায়েরা খাতুনের কোলে জন্ম নেওয়া খোকা, মুজিবুর থেকে শেখ মুজিব,শেখ মুজিব থেকে বঙ্গসার্দুল, বঙ্গসার্দুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনক হওয়ার দীর্ঘ পথ পরিক্রমায় গণতন্ত্র, স্বাধিকার, স্বাধীনতার যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন,আজকের বাস্তবতায় আমাদের প্রত্যেকের বিবেক কে প্রশ্ন করা উচিৎ আমরা কী তার নির্দেশিত পথে চলছি? মানুষের মত প্রকাশের অধিকার আর দূঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য কে জীবনের ব্রত করে নেওয়া বঙ্গবন্ধুর কন্যা সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার সামনে আজ কঠিন চ্যালেঞ্জ।তিনি মহান সংসদে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন। আজ তাই দেখার বিষয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে ত্যাগের মহিমায় সকল দল ও মতের অংশগ্রহনে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মানে তার পদক্ষেপ কি? জর্জওয়াশিংটন,মাওসেতুং,মহামতি লেনিন, মহাত্মা গান্ধী,কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ, ফিদেল কাস্ত্রোরা  প্রত্যেকে স্ব স্ব জাতির যেমন স্থপতি। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের স্থপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।কাজেই বর্তমান প্রজন্ম সহ সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণের যেমন তাকে মেনে নেয়া উচিৎ।ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারকেও বঙ্গবন্ধুকে কেবল দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্বজনীনভাবে উপস্থাপন করার জন্য যা যা করা  প্রয়োজন- তাই করা উচিৎ। আমি রাজনীতির মুকুট কে রাজনীতির পণ্য না বানানোর আহ্বান জানাচ্ছি। অবাক লাগে, জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকের প্রশ্নোত্তরে যিনি বলেছিলেন ‘যেখানে আমার মানুষ দুই বেলা দু মোঠো ভাত পায়না সেখানে আমার জন্মদিন কি আর মৃত্যুদিনই বা কি?’ তবুও একজন বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বিশ্বাস করি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি,মাদক সন্ত্রাসমুক্ত ও প্রতিটি পর্যায়ে ন্যায়ের শাসন নিশ্চিত করে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ পুনঃনির্মাণের নবযাত্রার এটাই সঠিক সময়। পরিশেষে তাই,সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, রাজনীতির মহাকবি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এই শুভ লগ্নে আসুন সবাই মিলে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে জনগণের ঐক্য সৃষ্টি করে কার্যকরী ভূমিকা পালন করি এবং করোনা ভাইরাস (কোভিন ১৯) প্রতিরোধে সচেতন হই। কেননা বঙ্গবন্ধু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে দীক্ষা দিয়ে গেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যেকোনো দুর্যোগ বা মহামারী সম্মিলিত ভাবে মোকাবেলা করা ইনশাআল্লাহ আমাদের জন্য কোনো বিষয় নয়।পরিশেষে দেশে ও প্রবাসে অবস্থানরত প্রত্যেক বাঙালির সুস্থতা,সুন্দর জীবন, সুস্বাস্থ্য,দোয়া ও সহযোগিতা  কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুলতান মোহাম্মদ মনসুর আহমদ : জাতীয় সংসদ সদস্য(মৌলভীবাজার ২), ডাকসুর সাবেক ভিপি,ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।