ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

রাখাইনে আবারও তুমুল সংঘর্ষ, সেনাবাহিনীর বিমান হামলা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৭:১৮ এএম

রাখাইনে আবারও তুমুল সংঘর্ষ, সেনাবাহিনীর বিমান হামলা
দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতি এবং শুক্রবার রাখাইনের উত্তরের গ্রামীণ এলাকা মিনবিয়া ও মারাউক-ইউতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে গোলাবর্ষণ করা হয়। রাখাইন রাজ্য সংসদের মিনবিয়া আসনের সাংসদ ও আরাকান ন্যাশনাল পার্টির সদস্য ইউ হ্লা থেইন অং বলেন, বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, কালামা পর্বত এলাকায় আরাকান আর্মির গেরিলা যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে দুটি অথবা তিনটি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বোমাবর্ষণ করা হয়েছে। মিনবিয়ার এই সাংসদ বলেন, মিনবিয়ার প্যান মিয়াং মডেল গ্রামের তিন মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। রাখাইন এথনিক কংগ্রেসের সেক্রেটারি কো জ্য জ্য তুন বলেন, বিমান হামলার কারণে পার্শ্ববর্তী শিয়ে কিয়ান, দাই থ্যা ও কিয়াং তুং গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ হয়েছে বলে তিনি স্থানীয়দের কাছে শুনেছেন। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দাই থা গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ২০০ সদস্যের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আরাকান আর্মি নিয়ন্ত্রিত ওই এলাকায় সংঘর্ষ চলে প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত। দাই থা গ্রামের ৫০০ থেকে এক হাজার ৮০০ মিটার এলাকায় এ সংঘর্ষ হয়। মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ৫০ সদস্যকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি। তুমুল এই সংঘর্ষে তাদের তিন সদস্যের প্রাণহানি ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে মিয়ানমার সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে বাধ্য হয়েছে বলে দাবি আরাকান আর্মির। হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করার অভিযোগ করলেও মিয়ানমার সেনাবাহিনীর কোন ব্যাটালিয়ন অথবা ইউনিট সংঘর্ষে নেতৃত্ব দিয়েছে তা জানাতে পারেনি দেশটির জাতিগত সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। হতাহতের ব্যাপারে আরাকান আর্মির দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ইরাবতি। তবে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উইন জ্য ওও বলেন, সংঘর্ষ পরিস্থিতির ওপর ভিত্তি করে সেনাবাহিনী বিমান হামলা পরিচালনা করে। হতাহতের তথ্য দিতে অস্বীকার করেছেন তিনি। চলতি বছরের এপ্রিলে মারাউক-ইউতে মিয়ানমার সেনাবাহিনীর একটি পদাতিক ঘাঁটি ও পুলিশ রেজিমেন্ট আক্রান্ত হওয়ার পর বিমান হামলা পরিচালনা করা হয়েছিল। এপ্রিলের এই হামলায় রাখাইনে অন্তত ছয় রোহিঙ্গার প্রাণহানি ঘটে। গত জুলাইয়েও বুথিডংয়ের একটি গ্রামীণ এলাকায়ও বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী।