ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

রমফোর্ডের আকলু প্লাজায় ২৫ জুন বৈশাখী মেলা : চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০২ জুন ২০২২, ০২:২৯ পিএম

রমফোর্ডের আকলু প্লাজায় ২৫ জুন বৈশাখী মেলা : চলছে ব্যাপক প্রস্তুতি
আগামী ২৫ জুন শনিবার পূর্ব লন্ডনের রমফোর্ডের আকলু প্লাজার সুবৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪২৯ । একদল উদ্যমী তরুণের উদ্যোগে 'নেক্সট স্টেজ ইভেন্ট'র  ব্যানারে মেলা আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি । ২৫ জুন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বৈশাখী মেলা । ৩১ মে মঙ্গলবার বিকেলে বাংলা টাউনে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে নেক্সট স্টেইজ ইভেন্ট গ্রুপের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় । এতে লিখিত বক্তব্য পাঠ করেন নেক্সট স্টেইজ ইভেন্ট গ্রুপের স্পোকসপার্সন আব্দুল্লাহ মাহমুদ । এসময় উপস্থিত ছিলেন আকলু প্লাজার চেয়ারম্যান আকলু মিয়া,  নেক্সট স্টেইজ ইভেন্ট গ্রুপের সদস্য ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, শাহনাজ শিমুল রহমান, উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত দুই বছর করোনা মহামারির কঠিন সময় পার করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি । আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব । আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তাঁরা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি। তাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যন্ত আনন্দের সাথে বৈশাখী মেলা আয়োজনের ঘোষণা করছি । আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে,  প্রবাসে বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা । বাঙালির সংস্কৃতিকে প্রাণের রঙে রাঙানো । মেলায় আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হবে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশী হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ। বৈশাখী মেলা মানেই বাংলার সুর, সংগীত, নৃত্য । আমাদের মেলার মঞ্চ নাচে গানে মাতিয়ে রাখবেন যুক্তরাজ্যসহ দেশ বিদেশের খ্যাতনামা মেধাবী শিল্পীরা। সবমিলিয়ে ২৫ জুন আকলু প্লাজার বৈশাখী মেলা উচ্ছাস এবং উৎসবের একটি পরিপূর্ণ প্যাকেজ। তাই উৎসবমুখর এই আয়োজনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি ।