ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ০৩:৫৯ এএম

যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেনট সোসাইটি বলেছে, হাসপাতালগুলোর পরিস্থিতি শোচনীয়, গাজার মানবিক অবস্থা করুণ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত গাজা - ফিলিস্তিনি মানুষের সাহায্যার্থে প্রায় সাড়ে তিন হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে। ১৪ ই মার্চ বৃহস্পতিবার নর্থ লন্ডনের মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ান (ম্যাপ) অফিস কর্তৃপক্ষের কাছে ব্যাংকে জমাকৃত এই অনুদানের রিসিট তুলে দেয়া হয়। উল্লেখ্য, গত ১২ই নভেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের এজিএমে গাজার দুঃস্থ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সাহায্যার্থে এই তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়। অনুদান প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মারুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু আকবর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ড. মোহাম্মাদ কামরুল হাসান, মোহাম্মাদ আবুল কালাম ও বেলাল রশীদ চৌধুরী প্রমুখ। যুদ্ধ বিধ্বস্ত গাজা - ফিলিস্তিনি মানুষের সাহায্যার্থে অর্থ প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে বিশ্ববাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ২৯ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ও হাজার হাজার আহত গাজাবাসী মানবেতর জীবন যাপন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের নেতৃবৃন্দ গাজাবাসী ফিলিস্তিনি জনগণের পাশে সব সময় থাকবেন বলে উল্লেখ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের অনুদান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে

https://www.youtube.com/watch?v=akDWuTg8wYQ