ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

যুদ্ধের শঙ্কা : শস্য মজুদ করছে সুইডেন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

যুদ্ধের শঙ্কা : শস্য মজুদ করছে সুইডেন

উত্তরাঞ্চলে যুদ্ধের শঙ্কা বা বড় ধরনের সংকট দেখা দিলে খাদ্য ঘাটতির আশঙ্কা মাথায় রেখে প্রথমবারের মতো জরুরি শস্য মজুদ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সুইডেন।

সুইডেনের কৃষি বোর্ডের হিসাবে, দেশটির ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ তিন মাস পর্যন্ত কেবল শস্যভিত্তিক খাদ্যে বেঁচে থাকতে পারবেন, এতে কোনো পুষ্টিহীনতা দেখা দেবে না।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির সরকার জানায়— ২০২৬ সালের বাজেটে এ উদ্যোগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭ কোটি ৫০ লাখ ক্রোনা (প্রায় ৬ কোটি মার্কিন ডলার)।

সরকারের মতে, উত্তর সুইডেন এমন এক অঞ্চল যা সংঘাতের সময় সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই ওই এলাকাকে অগ্রাধিকার দিয়ে জরুরি খাদ্য মজুদের কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

বুধবার দেশটির উত্তরাঞ্চলের নরবত্তেন, ভেস্তেরবত্তেন, ভেস্তেরনোরল্যান্ড ও ইয়েমতল্যান্ড কাউন্টিতে এ বিষয়ে দরপত্র আহ্বান করা হবে।

বর্তমানে ওই চারটি কাউন্টি পুরোপুরি নির্ভরশীল দক্ষিণ সুইডেন থেকে আনা শস্যের ওপর। দেশটির আয়তন উত্তর-দক্ষিণে প্রায় এক হাজার মাইল জুড়ে বিস্তৃত— যে কারণে সংকট বা যুদ্ধকালীন সময়ে পরিবহন বিচ্ছিন্ন হলে ওই অঞ্চলে খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

‘খাবার টেবিলে পৌঁছানো নিশ্চিত করতে হবে’

সুইডেনের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কার্ল-অস্কার বোহলিন এক বিবৃতিতে বলেন, “উত্তর সুইডেন সামরিকভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তাই এখানেই প্রথম জরুরি শস্য মজুদের উদ্যোগ নেওয়া হচ্ছে— যার মূল লক্ষ্য হলো সংকটকালেও নাগরিকদের টেবিলে খাবার পৌঁছে দেওয়া।”

তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থা থেকে শুরু করে সাধারণ নাগরিক ও বেসরকারি খাত— সমাজের সব অংশকে একত্রে জাতীয় প্রতিরক্ষায় সম্পৃক্ত করা হবে, যেন যুদ্ধকালীন সময়েও মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা অটুট থাকে।

কৃষি বোর্ডের হিসাবে, দেশটির ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ তিন মাস পর্যন্ত কেবল শস্যভিত্তিক খাদ্যে টিকে থাকতে পারবেন, তাতে কোনো পুষ্টিহীনতা হবে না।

রাশিয়া ইস্যুর পর প্রতিরক্ষা জোরদার

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর থেকেই সুইডেন তার ‘টোটাল ডিফেন্স’ বা সর্বাত্মক প্রতিরক্ষা কৌশল পুনরায় চালু করে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর সেই কৌশলে আরও নতুন ব্যবস্থা যোগ করা হয়।

দীর্ঘ দুই শতাব্দীর সামরিক নিরপেক্ষতা শেষে গত বছর ন্যাটোতে যোগ দেয় সুইডেন।

প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন চলতি বছরের জানুয়ারিতে বলেন, “সুইডেন সরাসরি যুদ্ধে নেই, কিন্তু শান্তিতেও নেই।”

তিনি আরও জানান, বাল্টিক সাগর অঞ্চল— যেখানে সুইডেন ও রাশিয়া উভয়ই অবস্থিত— বর্তমানে তথাকথিত ‘হাইব্রিড আক্রমণের’ মুখে রয়েছে।

এতে বিভ্রান্তিমূলক প্রচারণার পাশাপাশি সমুদ্রতলের যোগাযোগ তার ও কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটছে।

রুশ সাবমেরিনে নজরদারি

সাম্প্রতিক এসব ঘটনার পর ন্যাটো ‘বাল্টিক সেনট্রি’ নামে একটি অভিযান শুরু করেছে, যার মাধ্যমে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর গতিবিধি নজরদারি এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার কাজ চলছে।

বুধবার সুইডেনের সশস্ত্র বাহিনী জানায়, তারা বাল্টিক সাগরে প্রবেশ করা একটি রুশ সাবমেরিনের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “এটি মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত একটি রুটিন অভিযান,” এবং তারা “নিজেদের আশপাশের পরিস্থিতি সম্পূর্ণভাবে নজরে রেখেছে।”

সুইডেনের এই নতুন উদ্যোগ দেশটির প্রতিরক্ষা নীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে— যেখানে সম্ভাব্য যুদ্ধ বা অবরোধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমান গুরুত্বে বিবেচনা করা হচ্ছে।