ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ এএম

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অফ বাংলাদেশী এগ্রিকালচারিস্টস ইন দ্য ইউকে (এবিএইউকে) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গেট টুগেদার। যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে নাড়ীর টানে কৃষিবিদ ভাইবোনেরা ছুটে এসেছিলেন লন্ডনের হ্যানল্ট ফরেস্ট কান্ট্রি পার্কে। বিশাল বিশাল গাছের নীচে মন ভুলিয়ে দেবার মত ছায়া ঘেরা একটি জায়গা চয়ন করা হয়েছিল এই আয়োজনের জন্যে। শিশু কিশোরদের ও বড়দের জন্যে নানা রকম খেলাধুলার আয়োজনে ব্যস্ত সময় কেটেছে সবার। অন্য কথায় এটি ছিল একটি জমজমাট পিকনিক। উদর পুর্তি করা খাবারের পরেও ছিল ঝাল মসলায় মাখানো বাংলার সুস্বাদু সোলামুড়ি। র‌্যাফেল ড্র সহ অন্যান্য খেলায় জেতার আনন্দ এবং নিজেদের পরিচিতি দিতে গিয়ে ব্রহ্মপুত্র পাড়ের প্রেমকাহানী বর্ণনা সবাইকে ফিরিয়ে নিয়ে গেছে তাদের ফেলে আসা স্মৃতি বিজড়িত সেই মধুর দিনগুলিতে। অনুষ্ঠানের শেষ দিকে এসে কমিটির বার্ষিক সাধারণ সভা সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আনোয়ারুল হক। সভায় পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর হক সংগঠনের জন্ম ও বেড়ে ওঠার উপর আলোকপাত করেন ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের গৌরবময় অতীতের স্মৃতিচারণ করেন। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশী কৃষিবিদদের এই সংগঠনের সাথে যুক্ত হয়ে একে অপরের সান্নিধ্যে আসার উপর জোর দেন। অনুষ্ঠানে ড. আনোয়ারুল হককে সভাপতি, ড. মেহেদী হাসান রানাকে সাধারণ সম্পাদক ও রায়হান আখলাস তুষারকে কোষাধক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট এক পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এবারের কমিটিতে যারা বিভিন্ন পদে আছেন তারা হলেন-  সভাপতি - ড. আনোয়ারুল হক, সহ সভাপতি - আঞ্জুমান আরা বেগম ও শাহীনারা চৌধুরী লিডা, সাধারণ সম্পাদক - ড. মেহেদী হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক - মশিউর রহমান মবিন, কোষাধক্ষ্য - রায়হান আখলাস তুষার, যুগ্ম কোষাধক্ষ্য - ড. ইমরান আহমেদ, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক - একেএম জাবিরুল ইসলাম, যুগ্ম সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক – তানজিদা ইয়াসমিন, সদস্য বিষয়ক সম্পাদক - প্রদিপ সরকার, যুগ্ম সদস্য বিষয়ক সম্পাদক - নাজমুল হায়দার সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক - জয়দিপ রায়, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক - মাসুম বিল্লাহ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সন্তোষ চন্দ্র সরকার, ড. আজিজুর রাহমান, নুরুন নাহার রহমান রেহানা, ড. শাহিন আক্তার রেখা, আব্দুল হামিদ, মোফা ইসলাম, সুলতানা রাজিয়া ও হাসান বিশ্বাস। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য ডক্টর হক জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত নতুন ও পুরনো সব সদস্যই এবিএইউকে এর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বক্তব্য দেন। পরিশেষে সংগঠনের নবনিযুক্ত সভাপতি ড. আনোয়ারুল হক নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি https://www.youtube.com/watch?v=14lfUabDJEw