ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবীতে  আলতাব আলী পার্কে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৯:৫৯ পিএম

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবীতে  আলতাব আলী পার্কে সমাবেশ অনুষ্ঠিত
পবিত্র ঈদ ইসলাম ধর্মীয় অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী। এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের  মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন। বাস্তবে তা হচ্ছে না। যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই-  শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি  একটি  যৌথ  সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে  সামাজিক প্রচারণার  অংশ হিসাবে  ২২ জুন বুধবার  আলতাব আলী পার্কে এক  সমাবেশ  এর আয়োজন করা হয়। কমিউনিটির  বিশিষ্ট  সংগঠক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশে  উচ্চারিত হয়েছে-  যুক্তরাজ্যে  ঈদের  ছুটি’র দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের  মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। ২২জুন বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিকেল সাড়ে ছয়টায় যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- সমাবেশ পরিচালনা করেন  এই সামাজিক ক্যাম্পেইনের সমন্বয়ক ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। ক্যাম্পেইন সম্পর্কে ভূমিকা বক্তব্য রাখেন অপর সমন্বয়ক ও ৫২বাংলা টিভির হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ভিপি ছরওয়ার আহমদ। কার্যক্রমটির বিস্তারিত তুলে ধরেন  সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী।
মো. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশী কমিউনিটির সর্বত্র  ক্যাম্পেইনটি ছড়িয়ে দিতে চাই।এরই অংশ হিসাবে আজকের এই সমাবেশ। কমিউনিটির  সকল শাখার মানুষদের সদিচ্ছাটি জাগ্রত  করাই আমাদের মূল উদ্দেশ্য।
তিনি উপস্থিত এবং এই ক্যাম্পেইনে সাথে যারা সংগতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমাদের বিশ্বাস সকলের কন্ঠ একত্রিত হয়ে ব্রিটেনে বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরে এই দাবীটি তুমুলভাবে উচ্চকন্ঠ হবে এবং  সংশ্লিষ্টদের বিকেক প্রস্ফুটিত হবে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল। তিনি বলেন, বহু ভাষা ও জাতির ব্রিটেনে প্রত্যেক জাতি গোষ্টির   বিশেষ উৎসব দিনে ছুটি পাওয়া তার অধিকার। অন্যান্য জাতিগত মানুষের তাদের উৎসব দিনে ছুটি থাকলেও বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানে  ঈদের ছুটি দেয়া হয়না। এবং এটি বাস্তবায়ন করার দাবীটি মূলত উপেক্ষিত হচ্ছে  মালিক পক্ষ থেকে। এটি বাস্তবায়নে কমিউনিটির সকল শাখার মানুষের সমন্বিত ভয়েস জরুরী। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা রফিকুল্লাহ,বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাছিত, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়লগ( সিপিবিডি) মুখপাত্র ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের ট্রেজারার আব্দুল মুনিম জাহেদী ক্যারল,বাংলাদেশী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান,লন্ডন বাংলা প্রেসক্লাব এর সাবেক ট্রেজারার সাংবাদিক আ স ম মাছুম ও নির্বাহি সদস্য আহাদ চৌধুরী বাবু,  বিলেতে বঙ্গবন্ধুর ভাস্কর্ ‘র প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ আফসার খান ছাদেক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক আব্দুল বাসির, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও প্রবীন কমিউনিটি সংগঠন মো: আসাব  আহমদ, টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস শুকুর, হাওয়া টিভির সিইও রুমানা আমান প্রমুখ। বক্তারা  যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই-  শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভির  যৌথ  সামাজিক আন্দোলনের সাথে একাত্নতা প্রকাশ করে বলেন, বিশেষ করে, কমিউনিটির প্রবৃত্তির ব্যাকবউন খ্যাত কারী  ইন্ড্রাস্টিতে কাজ করা শ্রমিকদের ছুটি দীর্ঘদিন থেকে উপেক্ষিত হয়ে আসছে। ঈদের মাত্র দুই দিনের জন্য  ক্যাটারার্স নেতৃবৃন্দ একটি সমন্বিত উদ্যোগ নিলে এই দাবি অত্যন্ত পজিটিভভাবে বাস্তবায়ন সম্ভব। এছাড়াও বাংলাদেশী মালিকানাধীন অসংখ্য প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণার দাবীটি বাস্তবায়নের আহবান  জানিয়ে বক্তারা বলেন- এটা ধর্মীয় দিক বিবেচনায় যেমন একটি পাপ  তেমনি মাল্টিকালচারালা ব্রিটেনের নাগরিকের অধিকার খর্ব করার মতো অপরাধের শামিল। বক্তারা কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন  এবং কমিউনিটির নেতৃবৃন্দকে ঈদের ছুটির দাবী  বিষয়ে তাদের মতামত ও পরামর্শ নিয়ে  সরকারের সংশ্লিষ্ট মহলকে বিস্তারিত অবহিত করার প্রতি গুরুত্ব দেন। প্রসঙ্গত যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- ক্যাম্পেইনে ইতিমধ্যে প্রায় শতাধিক পেশাজীবি, সামাজিক ও কমিউনিটি সংগঠন, কবি, লেখক, সাংবাদিক একাত্নতা প্রকাশ করেছেন। এই ক্যাম্পেইনের অংশ হিসাবে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গত ২০ জুন থেকে পাচ শতাধিক যুক্তরাজ্য প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ঈদের ছুটি চাই’- শ্লোগাণ সস্বলিত পোষ্টার তাদের ব্যক্তিগত ওয়ালে প্রচার শুরু করছেন। এছাড়াও  যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাস্পেইনের অংশ হিসাবে যুক্তরাজ্যবাসী লেখক, পাঠক ও সংগঠকদের লেখা নিয়ে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা ওয়েভ পোর্টাল ঈদের আগে  বিশেষ সংখ্যা প্রকাশ করবে। এবং কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শ্রমিকদের মতামত নিয়ে ৫২বাংলাটিভি ধারাবাহিকভাবে প্রতিবেদন করবে। এদিকে আয়োজকদের পক্ষ থেকে সমাবেশে যোগ দেয়া ও একাত্নতা প্রকাশ করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- সমন্বয়ক ছরওয়ার আহমদ ও আনোয়ারুল ইসলাম অভি।