ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যে ‘অভাবনীয়’ সমর্থন নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করেছিল, সেটা এখন ক্ষয়ে যেতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, “শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ইউনূস প্রশাসনের জন্য অভাবনীয় জনসমর্থনে রূপ নেয়। কিন্তু সেই মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গেছে। “অন্তর্বর্তী সরকারের ওপর জনপ্রত্যাশার চাপ বাড়তে শুরু করেছে। আর সেটা কেবল প্রতিশ্রুত সংস্কারের জন্য নয়, দৈনন্দিন সুশাসনের উন্নতির দাবিও আছে।” প্রতিবছর ‘ইইউ ওয়াচলিস্ট’ প্রকাশ করে বেলজিয়ামভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিজি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শান্তি প্রতিষ্ঠায় কোন দেশের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, তা প্রতিবেদনে তুল ধরা হয়। এবারের প্রতিবেদনে মলদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেইন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের পাশপাশি নাম আছে বাংলাদেশেরও। বাংলাদেশ অংশের শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশ: গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট’। এতে আইসিজির মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক টমাস কিয়েন বলেন, “রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করছে। এছাড়া নির্বাচনি সুবিধার জন্য বিভিন্ন পক্ষ মরিয়া হয়ে ওঠায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। “জিনিসপত্রের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেও অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে রয়েছে; যা তারা পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে।” আইসিজি মনে করে, “অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে বাংলাদেশের জনগণের আরও অপেক্ষা করতে হবে।” প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে চ্যালেঞ্জের কথা তুলে ধরে টমাস কিয়েন লেখেন, “ভারতের সঙ্গে এখনো টানাপোড়েন রয়েছে আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। “এরপরও আগামী বছর বাংলাদেশের সামনে দেশটির জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং এটি আরও অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক করার ‘বিরল’ সুযোগ রয়েছে”, বলেন কিয়েন। আইসিজির পর্যবেক্ষণ বলছে, “নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সংস্কার প্রক্রিয়ার সমর্থনে এবং অন্তর্বর্তী সরকার যেন বাংলাদেশকে একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে নিতে পারে, সেজন্য বিদেশি অংশীদারদের আলোচনা, কারিগরি ও আর্থিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। “গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার জন্য এবং ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ এখন ইইউয়ের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে।