ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্টে হয়রানী বন্ধের দাবীতে আমিরাতের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্টে হয়রানী বন্ধের দাবীতে আমিরাতের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
কিছু সংখ্যক অসাধু ট্রাভেল এজেন্সীর সিন্ডিকেটের যোগসাজশে বাংলাদেশের বিমানবন্দরগুলোর কিছু দুর্নীতিবাজ কর্মচারীদের দ্বারা সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসাধারী যাত্রীদের হয়রানী ও কন্ট্রাক্ট বাণিজ্যের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা আবুধাবিতে সংবাদ সম্মেলন করেছে। ৭ নভেম্বর  শনিবার স্থানীয় সময় রাতে আবুধাবীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আলোচনা করেন ব্যবসায়ী জিয়া উদ্দিন তরফদার, আব্দুল মান্নান, শাহেদ নূর,আতাউর রহমান আতা ও আজমল খান। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন , বিগত ৮ বছরেরও বেশী সময় ধরে আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ । এতে করে আমাদের এই সম্ভাবনাময় শ্রমবাজার এবং বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো দেশি শ্রমিকের অভাবে ভালোমত ব্যবসা করতে না পারায়  ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । সংযুক্ত আরব আমিরাত সরকার ভিজিট ভিসায় বাংলাদেশীদের বৈধভাবে আমিরাতে আসার সুযোগ দিলেও তারা ভিসা পরিবর্তন করে কোনো কাজে যোগ দিতে পারতো না | সম্প্রতি ভিজিট ভিসায় আমিরাতে আসার পর ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে কোম্পানির ভিসা বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ করে দিয়েছে আমিরাত সরকার । কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে ভিজিট ভিসাধারীদের আটকে দেওয়া হচ্ছে । তারা অভিযোগ করেন,বিমানবন্দরের কিছু অসাধু কর্মচারী বৈধ ভিজিট ভিসা সহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট থাকা সত্বেও ভিজিট ভিসাধারীদের আসতে বাধা সৃষ্টি করছে।কেবল ‘কন্ট্রাক্ট বানিজ্য’র মাধ্যমে ভিজিট ভিসাধারীদের আসতে দিচ্ছে। যারা কন্ট্রাক্ট করছে না তাদের আটকে দিচ্ছে। এতে লিখিত বক্তব্য উপস্থাপনকালে ব্যবসায়ী জিয়াউদ্দিন তরফদার বলেন,এভাবে চলতে থাকলে আমরা আরো ক্ষতিগ্রস্থ হব। বাংলাদেশ থেকে ৫০ হাজার টাকা বিমান ভাড়ায় যেখানে তারা এদেশে আসতে পারতেন এখন তাদেরকে দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকায় চুক্তিতে আসতে হচ্ছে যার ব্যয়ভার বহন করা প্রান্তিক মানুষের পক্ষে দুঃসাধ্য। তারা এ সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষন করেছেন।