ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ভালো কাজের জন্য মোহাম্মদ ইয়াছিনকে সম্মাননা দিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০৪:২৪ এএম

ভালো কাজের জন্য মোহাম্মদ ইয়াছিনকে সম্মাননা দিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন ২৬ অক্টোবর সোমবার  সকালে বাংলাদেশ দূতাবাসে মোহাম্মদ ইয়াছিনকে তাঁর দৃষ্টান্তমূলক ভালো কাজের জন্য দূতাবাসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানান।
সম্প্রতি, বাংলাদেশী নাগরিক মোহাম্মদ ইয়াছিন কাতারের রাস্তায় অসহায় একজন ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করে কাতারের সর্বমহলে প্রশংসিত হন। হুইল চেয়ারে বসা ভদ্রলোক যখন ব্যস্ত রাস্তা পার হতে পারছিলেন না তখন মোহাম্মদ ইয়াছিন তাঁর বাইক থামিয়ে নিজে হুইল চেয়ার ঠেলে অসহায় ব্যক্তিটিকে নিরাপদে রাস্তা পার করে দেন। এই দৃশ্যটি এক পথচারী  তাঁর ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। কাতার কর্তৃপক্ষ মোহাম্মদ ইয়াছিনকে তাঁর কর্তব্যপরায়ণতা ও মানবিকতাবোধের জন্য পুরস্কৃত করে।
রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে মোহাম্মদ ইয়াসিন জানান, মানুষ হিসেবে দায়িত্ব বোধের জায়গা থেকে তিনি অসহায় লোকটিকে সহায়তা করেছেন; তিনি কোন পুরস্কার বা স্বীকৃতির আশায় এ কাজটি করেননি। তিনি আরো জানান, পারিবারিক পরিমন্ডলে বাবা-মার কাছ থেকেই তিনি এ শিক্ষা পেয়েছেন।
রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন, মোহাম্মদ ইয়াছিনের দৃষ্টান্ত অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে কাতারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশীদের উদাত্ত আহবান জানান।