ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বড়লেখা পৌর নির্বাচনে তরুনরা কাউন্সিলর পদপ্রার্থী

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ০৬:১৪ পিএম

বড়লেখা পৌর নির্বাচনে তরুনরা কাউন্সিলর পদপ্রার্থী
আসন্ন বড়লেখা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে প্রতিটা ওয়ার্ড থেকে একাধিক ছাত্রলীগ ছাত্রদলের সাবেক এবং বর্তমান তরুন নেতা কর্মিদের হয়তো কাউন্সিলর নির্বাচনে মাঠে দেখা মিলতে পারে। ধারণা করা হচ্ছে এবারের তারুণ্য নির্ভর সম্ভাবনাময় একাধিক ছাত্র সংগঠনের নেতা কর্মী কাউন্সিলর পদপ্রার্থী থাকায় তারুণদের মধ্য বইছে নির্বাচনী প্রচারণার নানান গুঞ্জন। আব্দুল আব্দুল হাফিজ ললন ৫নং ওয়ার্ডের দুই বারের জনপ্রিয় (বর্তমান কাউন্সিলর)। এলাকায় রয়েছে বেশ জনপ্রিয়তা। সাবেক বড়লেখা উপজেলা ছাত্রদলের সভাপতি। বর্তমান মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি। সকল নির্বাচনী প্রস্তুতি শেষ থাকছেন মাঠে। নাহিদ আহমদ চৌধুরী সাবেক মদন মোহন কলেজ ছাত্রদল নেতা। বর্তমান মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি। সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ৬নং ওয়ার্ড, এবারে রয়েছে নির্বাচন করা না করা নিয়ে নানান গুঞ্জন শেষ পর্যন্ত কি মাঠে থাকবেন। এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যায়ে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তানিমুল ইসলাম তানিম বড়লেখা উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি। নির্বাচনী মাঠে ভোট যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন আলোড়ন সৃষ্টি করে।নির্বাচন করবেন ৯নং ওয়ার্ডে। ছুটে চলেছেন ভোটারদের মন জয় করতে দিন রাত। মোস্তাক আহমদ সাবেক বড়লেখা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ সম্পাদক। নির্বাচন করবেন ৩নং ওয়ার্ডে সাবেক ছাত্রনেতা হিসেবে বেশ জনপ্রিয়তা তার। তারুন্য নির্ভর নির্বাচনে মাঠে নেমেছেন জয়ের আশা নিয়ে। আবুল হোসেন সাবেক বড়লেখা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিগত দিনে ১নং ওয়ার্ডে দুই বার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু দুই বারই পরাজিত হয়েছেন। এবার আশার আলো দেখছেন এই সাবেক ছাত্রনেতা। ছিদ্রাতুল কাদের আবির সদ্য সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি। রয়েছে জনপ্রিয়তা রয়েছে বেশ পরিচিতি কর্মি বান্ধব ছাত্রনেতা হিসেবে ব্যাপক সুনাম রয়েছে। শেষ পর্যন্ত হয়তো ৬নং ওয়ার্ডে মাঠে দেখা যেতা পারে থাকে। নাদের আহমদ সাবেক বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা। দাসের বাজার ইউপি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের পুত্র।নির্বাচন করবেন ২নং ওয়ার্ডে। ছাত্রনেতা হিসেবে ভোটে শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জামিল হোসেন সদ্য সাবেক বড়লেখা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। নির্বাচন করতে প্রস্তুত ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা সহ বেশ প্রচারনা চালাচ্ছেন। শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। মনসুর আহমদ (প্রিন্স) বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য নির্বাচিত সদস্য সচিব। জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে রয়েছে তার অনেক পরিচিতি। পৌর নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন ৯নং ওয়ার্ডে তা শুনা যাচ্ছে। ইতি মধ্যে তরুণ সমাজসেবক যুবসমাজ নিয়ে মতবিনিময় সভা করেছেন। বয়স কম হবার কারণে নির্বাচন করা না করা নিয়ে রয়েছে অনেক গুঞ্জন আলোচনা সমালোচনা। মো সাইফুল রানা বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নির্বাচন করতে পারেন ৪নং ওয়ার্ডে এমনটা শুনা যাচ্ছে। শেষ পর্যন্ত মাঠে থাকবেন এই ছাত্রজনতা। ২৮ তারিখ প্রথম ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ধরা হচ্ছে তারুণ্য নির্ভর এক ঝাক সাবেক ও বর্তমান ছাত্রলীগ ছাত্রদলের কাউন্সিলর পদপ্রার্থী থাকায় নির্বাচন মাঠে খুব জমে উঠেবে এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে।