ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বড়লেখায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন

প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৩:২০ এএম

বড়লেখায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবনির্মিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ অডিটোরিয়ামের উদ্বোধন করেন। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। জেলা পরিষদের বাস্তবায়নে এতে ব্যয় হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ''২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিটোরিয়ামটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। আজকে অডিটোরিয়ামটির শুভ উদ্বোধন হলো। বাংলাদেশের মতো দেশে উপজেলা পর্যায়ে এরকম অডিটোরিয়াম নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ হলো বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ।'' অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার নিজস্ব কোনো ভবন না থাকায় এর প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা জনমিলন কেন্দ্রটিকে পৌরসভা কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এতে উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটা ঝিমিয়ে পড়ে। তখন থেকেই একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জোরালো হতে থাকে। অবশেষে বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যবর্তী ভূমিতে মৌলভীবাজার জেলা পরিষদের বাস্তবায়নে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে অডিটোরিয়াম নির্মাণের প্রকল্প গ্রহণ করে। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে এসে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।