ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

বোনের বিয়েতে গিয়ে সড়কে গেল ইতালি প্রবাসী ২ ভাইয়ের প্রাণ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

বোনের বিয়েতে গিয়ে সড়কে গেল ইতালি প্রবাসী ২ ভাইয়ের প্রাণ

চাঁদপুর সদর উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। তারা চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ইতালি থেকে দেশে এসেছিলেন। সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ১০টার দিকে উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। নিহতরা হলেন- পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. অভি (১৭) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. নিলয় (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা পরিবারের সঙ্গে ইতালি থাকতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হন। পথে প্রাণ কোম্পানির একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয় মারা গেছেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোখলেছুর রহমান দুজনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়। ওসি বাহার মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও তার সহকারী ইসমাইল হোসেনকে থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।