ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী কমিটির সভা গত ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৪ রোমান রোডের চিলী গার্লীক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ার  মহিব উদ্দীনের সভাপতিত্বে সভায়  প্রধান আলোচ্য সূচী ছিল গত ১৯ জানুয়ারি তারিখে সিলেটে বিভিন্ন স্কুলের গরীব ও মেধাবী ছাত্র -ছাত্রীর মধ্যে এডমিশন ফি বিতরণ অনুষ্ঠান ও সিলেটে একটি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠা। সভাপতি অবহিত করেন সিলেটের ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০০ ছাত্র ছাত্রীর মধ্যে ২৬ লক্ষ টাকা এডমিশন ফি প্রদান করা হয়। সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও চেয়ার উপস্থিত থেকে তাদের প্রতিষ্ঠানের চেক গ্ৰহন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. মোমেন ও সিলেট পৌর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়। সভাপতি আরও বলেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অফিসে অ্যাটিস্টিক স্কুল নিয়ে সভা হয়, এতে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. মোমেন। সভায় উক্ত স্কুলের জন্য জায়গার প্রয়োজনের কথা উল্লেখ করলে মেয়র সাহেব তাৎক্ষণিক ভাবে সিলেট শহরের সুবিধা জনক  স্থানে অনতিবিলম্বে ৬০ ডেসিম্যাল জায়গা প্রদানের প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত সকল সদস্য সভাপতি মহিব উদ্দীন কে সিলেটে নিজে উপস্থিত থেকে উক্ত কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় ধন্যবাদ প্রদান করেন। সভায় বিশেষভাবে ধন্যবাদ প্রদান করা হয় বিসেট উপদেষ্টা কাউন্সিলর সৈয়দ আবুল বাশার কে - তিনি সভাপতির সাথে সার্বক্ষণিক সিলেটে উপস্থিত থেকে সার্বিক বিষয় সমন্বয়ের মাধ্যমে সিলেটের সকল কার্যক্রমকে সফলতা দেন। সভায় ধন্যবাদ প্রদান করা হয় সংগঠনের সেক্রেটারি জামাল উদ্দিন ও ট্রাস্টি মায়েন উদ্দীন আনসারকে, তাদের সুচারু উপস্থাপনায় সিলেটে এডমিশন ফি প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। নির্বাহী কমিটির এ সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ আবুল বাশার, সেক্রেটারি জামাল উদ্দিন, সিরাজ মিয়া, পারভেজ শাহ, আফতার আহমেদ, মানিকুর রহমান, ইন্জিনিয়ার হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল কামাল, মঈনুল হক চৌধুরী, দেলোয়ার হুসেন, জাকারুল ইসলাম, শাহাদ উল্যা, আবুল হোসেন প্রমুখ ট্রাস্টিবৃন্দ। সভাশেষে চিলি গার্লীক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ট্রাস্টি আবুল হোসেন সবাইকে নৈশভোজে আপ্যায়িত করেন। ( বিজ্ঞপ্তি)