ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

বুলবুল হাসানের বিতর্ক বিষয়ক বায়োফিকশন অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

বুলবুল হাসানের বিতর্ক বিষয়ক বায়োফিকশন অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
 বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’- বইয়ের প্রকাশনা উৎসব আজ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর বা তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’ অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান, যিনি ১৯৭০-এর দশকে টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন ছিলেন, বইটির ওপর তাঁর মূল্যায়ন দিতে গিয়ে বলেন, ‘বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে।’ গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক ডাঃ আব্দুন নূর তুষার, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি, বলেন, ‘এই বই আমাদের বিতর্ক আন্দোলনের ইতিহাসকেও ধারণ করে। এটি বিতার্কিকদের জন্য এক ধরনের পথনির্দেশিকা হয়ে উঠবে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও সাবেক বিতার্কিক মাহফুজ মিশু। বইটির প্রকাশক সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক বলেন, ‘বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বায়োফিকশনের এই ভিন্নধর্মী প্রচেষ্টা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।’ বইটির প্রকাশনা উৎসবে সাংবাদিক, সাহিত্যিক, বিতার্কিক এবং পাঠকের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।