ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার-প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৩:৪৮ এএম

বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার-প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ) বর্ণাঢ্য আয়োজনে ১৬তম বিসিএ এওয়ার্ড অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর, রবিবার লন্ডনের বিখ্যাত পার্ক প্লাজায় অনুষ্ঠিত হবে। কারী ইন্ড্রাস্ট্রি নিয়ে বিসিএ’র ধারাবাহিক কাজের প্রেরণা ও সাফল্যগুলোকে ক্যাটারার্স ও কারী লাভার্সদের হৃদয়ের আরও কাছে নেয়ার লক্ষ্যে এবারের এওয়ার্ড এর শ্লোগাণ হচ্ছে- সেলিব্রেটিং সাকসেস এন্ড ইন্সপায়ারিং আদারর্স। এওয়ার্ড কে সামনে রেখে ১২ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় পূর্ব লন্ডনের স্টার্ডফোর্ড এর হলিডে ইন এক্সপ্রেস এ অনুষ্ঠিত হয়েছে -বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার প্রতিযোগিতা। বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার- ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ডাষ্ট্রির একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা। ব্রিটেনের একশত রেষ্টুরেন্ট প্রতিযোগির মধ্য থেকে যাচাই –বাচাই করে ৪০টি রেষ্টুরেন্টকে এই প্রতিযোগিতার জন্য সর্ট লিস্ট করা হয়। প্রতিযোগিতায় বাচাইকৃত ৪০টি রেষ্টুরেন্ট তাদের ব্যবসায় প্রবর্তিত নতুন ক্রিয়েটিভ চিন্তার সমন্বয়, ডিজাইন ও ডেকোর, উদ্ভাবিত মৌলিক কারী ডিস, খাবারের গুণগত মান,পরিবেশন ও হাইজিং স্ট্যান্ডার্ড এবং কাস্টমারদের মন্তব্য ইত্যাদি বিবেচনায় রেখে ৪০টি রেষ্টুরেন্টকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। প্রতিযোগিতা থেকে সেরা দশটি রেষ্টুরেন্টকে লন্ডনের বিখ্যাত পার্ক প্লাজায় আগামী ৩০ অক্টোবর ১৬তম বিসিএ এওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার এর বিচারক প্যানেলে ছিলেন কোবরা বিয়ারের গ্লোবাল ডাইরেক্টর সামসন সোহেইল ও হেড অফ সেইল এড্রিন ডেবলিন,উবার ইটস এর টেটিটরি ম্যানেজার জামেইল এজ, লন্ডন টি একচেইঞ্জ এর ফ্রাঞ্চাইজ ডাইরেক্টর আব্দুল করিম নাজিম। শুরুতে ভূমিকা বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার কমিটির আহবায়ক ফজলে রাব্বি চৌধুরী। তিনি বলেন, বিসিএ যুক্তরাজ্যে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির অতীত ঐতিহ্য ও আগামীর সম্ভাবনার দিকগুলোকে সামনে রেখে রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার- প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রাথমিক যাচাই - বাচাই থেকে শুরু করে চুড়ান্ত নির্বাচন পর্যন্ত এওয়ার্ড কমিটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিধিবদ্ধ নিয়মেই করা হয়েছে। আমাদের বিশ্বাস এবারের সেরা দশ বিজয়ী রেস্টুরেন্ট যুক্তরাজ্যে তাদের মৌলিক ও সৃজনশীল গুণগত মান নিয়ে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির নাম উজ্জ্বল করবে।আহবায়ক ফজলে রাব্বি চৌধুরী প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিযোগী ও বিচারকবৃন্দ সহ বিসিএ’র সকল সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সমন্বিত সহযোগিতায় এই কাজটি সফলভাবে করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিসিএর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, বিসিএ এওয়ার্ড কমিটির আহবায়ক মুজিবুর রহমান ঝুনু, সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই ,পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব, সাবেক সেক্রেটারী জেনারেল ওলি খান এমবিই, ডেপুটি সেক্রেটারী হেলাল মালিক ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার প্রমুখ। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন বার্কিং এন্ড ডেগেনাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন,ব্রেন্ট কাউন্সিলার রিটা বেগম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান ও রয়েল রিজেন্সির ডাইরেক্টর আব্দুল বারী প্রমুখ। বক্তারা বিসিএ রেষ্টুরেন্ট অফ দ্যা ইয়ার এর প্রশংসা করে বলেন- এধরণের উদ্যোগ কারী শিল্পকে আরও সমৃদ্ধ করবে। ব্রিটেনের খাবার সংস্কৃতিতে বাংলাদেশী কারী শিল্প অনেক বড় অবদান রাখছে উল্লেখ করে বলেন, ব্রিটেনে সেরা মান ও সেরা ব্রান্ডের বাংলাদেশী ক্যুজিন কে কারী লাভার্সদের কাছে তুলে ধরতে বিসিএর ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির সাফল্য, সমস্যা ও সম্ভাবনার নানাদিক নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে বক্তারা বলেন, বিসিএ কারী এওয়ার্ড ব্রিটেনের কারী ইন্ড্রাস্ট্রিতে অত্যন্ত মর্যাদাকর একটি এওয়ার্ড। ১৬তম এওয়ার্ড করোনা পরবর্তি সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রেস্টুরেন্ট ব্যবসায়ী ও রেষ্টুরেন্ট কর্মী সহ কারী ইন্ড্রাস্ট্রি সংশ্লিষ্টদের অনুপ্রেরণা যোগাবে। বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম,সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ৩০ অক্টোবর লন্ডনের বিখ্যাত পার্ক প্লাজায় ১৬তম বিসিএ এওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটেনের বিশিস্টজন ও সেলিব্রেটিদের উপস্থিতিতে সেরা দশ বিজয়ীকে পুরস্কৃত ও এওয়ার্ড করা হবে। অনুষ্ঠানে বিসিএ’র বিভিন্ন রিজওনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ছবি: খালিদ হোসেই;৫২বাংলা টিভি