ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

 বিসিএ‘র প্রসংশায় হাউস অফ লর্ডস

প্রকাশিত: ২৭ মে ২০২০, ০৫:৫৪ পিএম

 বিসিএ‘র প্রসংশায় হাউস অফ লর্ডস
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ব্যাবসা সহ অন্যান্য বেসরকারী খাতের ভূমিকা শীর্ষক   লর্ড ডবস এর ভার্চুয়াল আলোচনায়  ব্রিটেনের কারী শিল্পের অবদান এবং করোনা পেনডামিক সময়ে বিশেষ করে বাংলাদেশী কারী ব্যাবসায়ীদের অবদানকে  তুলে ধরেছেন বাংলাদেশী বংশদ্ভোদ বারনেস পলা মঞ্জিলা উদ্দিন। ২১মে বৃহস্পতিবার হাউস অফ লডস এর  বিতর্কে তিনি বলেন,  লর্ড ডবস বৃন্দ  অতীতে ব্রিটেনের বেসরকারী খাতে যুগান্তকারী অবদান রেখেছেন। এবং বর্তমান সংকটাপন্ন সময়েও লর্ড ডবসদের অসাধারণ অবদান থাকবে। বারনেস উদ্দিন  ব্রিটিশ কারী শিল্পের অবদান তুলে ধরে বলেন, প্রায় ১১হাজার কারী রেষ্টুরেন্ট ও টেকওয়ে  প্রায় ৮০হাজার স্টাফ এর কর্মসংস্থান করে  এই শিল্প  ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দীর্ঘ দিনের অর্থনৈতিক মন্দার সাথে কোভিড মহামারীতে গোটা ইন্ড্রাষ্টি মারাত্নকভাবে  হুমকীর সম্মুখীন। তিনি বলেন, সম্মানীত লর্ডরা জানেন-সরকার নির্দেশিত লকডাউনের ফলে রেষ্টুরেন্ট ও টেকওয়ে কার্যত বন্ধ অবস্থায় আছে। স্টাফরা কর্মহীন মানবেতর জীবন যাবন করছেন। এরই মধ্যে প্রায় ৫হাজার রেষ্টুরেন্ট এর প্রতিনিধিত্বকারী সংগঠন  বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ  কারী শিল্পের সংকটগুলোকে কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা কামনা করেন। এবং আরও বলেন কারী শিল্প সংশ্লিষ্ট বিশেষ করে স্টাফরা কর্মহীন হয়ে চরম অর্থকষ্টে জীবন পার করছেন। অনেক রেষ্টুরেন্ট  সর্বস্ব হারিয়ে  একেবারে বন্ধ হয়ে যাচ্ছে।  এই ইন্ডাষ্ট্রির সাথে  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  সম্পৃক্ত প্রায় একশ হাজার পরিবার বর্তমানে মারাত্নক অর্থনৈতিক সমস্যায় দিন যাপন করছেন। লকডাউন পরবর্তী পরিস্থিতি এবং অর্থনীতি সম্পর্কে  ব্যারনেস উদ্দিন বলেন- আগামীতে অনেক ব্যাবসা মন্দার মুখোমুখি হতে পারে বলে ইতিমধ্যে আশংকা প্রকাশ করা হয়েছে।বর্তমান পয়েন্ট ভিত্তিক ইমিগ্রেশন ব্যবস্থায় এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় উল্লেখ করে বলেন-স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত ব্রেক্সিট পরবর্তি নতুন ইমিগ্রেশন পদ্ধতি  দ্রুত কার্যকর করে রেষ্টুরেষ্ট স্টাফ সংকট মোকাবেলায় সরকারের দ্রুত সহায়তা করা জরুরী। করোনা মহামারী চলাকালীন বর্তমান সময়ে  বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)র সদস্যরা  ব্রিটেনের বিভিন্ন শহরে হাসপাতাল ও  কেয়ারার্সদের বিনামূলে খাবার সরবরাহ এবং পরিবারের জন্য ৫০% ডিসকাউন্টে খাবার সরবরাহ করে আসছে। বিসিএ‘র সদস্যভূক্ত রেষ্টুরেন্ট ব্যাবসায়ীরা লকডাউন সময় এবং বিশেষত পবিত্র রমজান মাসে ব্রিটেনের প্রায় প্রতিটি শহরের হাসপাতালের কর্মকতা-কর্মচারীদের বিনামূলে খাবার সরবরাহ করেছে। অর্থনৈতিক সংকট সময় ও  জীবনের ঝুকি নিয়ে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের এই মানবিক কাজের প্রসংসা করে বলেছেন-তারা সত্যি-ই ব্রিটেনের গর্ব। লর্ড ডবস এর ভার্চুয়াল আলোচনায়  পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারী অফ স্টেইট, ডিপার্টমেন্ট অফ বিজনেস,এনার্জি এন্ড ইন্ড্রাষ্টিয়াল সেক্রেটারী লর্ড কালনাল  বলেছেন –আমরা স্বীকার করছি কারী শিল্প ব্যাবসায়ীরা নানাবিদ সমস্যার সম্মুখীন। আমি বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন তথা মুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানাই  তাদের আন্তরিক সহায়তামূলক কাজের জন্য। প্রসঙ্গত  কোভিড সঙ্কট শুরু হওয়ার পর সংসদে বেসরকারী খাত নিয়ে এটিই ছিল প্রথম বিতর্ক। যেখানে বাংলাদেশী কারী শিল্পের সংকট এবং জাতীয় দুর্যোগে কমিউনিটির সেবায় পাশে থাকার  অবদান কে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এদিকে বাংলাদেশ ক্যাটারার্স এসোশিয়েশনের সভাপতি এম এ মুনিম -লর্ড ডবস এর ভার্চুয়াল আলোচনায়   ব্যারনেস   উদ্দিনের কারী ইন্ড্রাষ্ট্রির বর্তমান বহুমুখী সমস্যা তুলে দরার জন্য বিসিএর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।