ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বিশ্ব ফুটবলে রেকর্ডের বরপুত্র মেসি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৫:২৪ এএম

বিশ্ব ফুটবলে রেকর্ডের বরপুত্র মেসি
ফুটবল বিশ্বে লিওনেল মেসির চেয়ে বোধ হয় খুশি আর কেউ নেই এই সময়ে। মেসি যেন  সপ্তম স্বর্গে আছেন! তিনি যে এখন বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্ব জয়ের চেষ্টায় গত ৪ আসরে শূন্য হাতে ফিরলেও এবার ঠিকই আদায় করেন মেসি নিজের প্রাপ্যটুকু। তবে সব মিলিয়ে ৫ আসরে বিশ্বকাপ খেলতে এসে মেসি গড়েছেন অসংখ্য রেকর্ড। যে মেসিকে বিশ্বকাপ বারবার ফিরিয়ে দিয়েছে, তিনিই এখন বিশ্বকাপে রেকর্ডের বরপুত্র। *  ১৯৬৬ বিশ্বকাপ থেকে রেকর্ড রাখার তথ্য বলছে  ইতিহাসে সর্বোচ্চ ২১টি গোলে জড়িয়ে আছে মেসির নাম। সব মিলিয়ে ১৩টি গোল এবং অন্য ৮টিতে সহায়তা আছে তাঁর। * বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি। * ৫টি বিশ্বকাপ খেলা ৬ খেলোয়াড়ের একজন হলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ছাড়া এই কৃতিত্ব গড়েছেন তিন ম্যাক্সিকান খেলোয়াড় আন্তোনিও কারবাহাল, আন্দ্রেস গুয়াদ্রাদো ও রাফা মার্কুয়েজ। অন্য দুজন হলেন জার্মানির লোথার ম্যাথাউস এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। * কাতার বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। এর আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে জার্মান কিংবদন্তি ম্যাথাউসের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। *অধিনায়ক হিসেবে ১৯ ম্যাচ খেলে অনন্য এক চূড়া ছুঁয়েছেন মেসি। এর আগে এই কীর্তি ছিল ১৭ ম্যাচ খেলা মার্কুয়েজ এবং ১৬ ম্যাচ খেলা ডিয়েগো ম্যারাডোনার। *বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড় এখন মেসি। তিনি মাঠে ছিলেন ২,৩১৪ মিনিট। মেসি রেকর্ড গড়ায় দ্বিতীয় স্থানে চলে গেলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি। যিনি সব মিলিয়ে ২,২১৭ মিনিট মাঠে ছিলেন। * পাঁচটি বিশ্বকাপে গোলে সহায়তা করা একমাত্র খেলোয়াড় এখন মেসি। তাঁর কাছাকাছি আছেন পেলে, গ্রজেগর্জ লাতো, ম্যারাডোনা এবং ডেভিড বেকহাম। * এ বিশ্বকাপের ৫ গোলসহ মোট ১৩টি গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড  এখন মেসির । তাঁর পরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্ততা (১০), ম্যারাডোনা (৮), গিলের্মো স্তাবিলে (৮), মারিও কেম্পেস (৬) এবং গনসালো হিগুয়েন (৫)। * বড় টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২৬ গোল এখন মেসির। *১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু হওয়া গোল্ডেন বলের পুরস্কার একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার জিতলেন মেসি।