ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

বাসিন্দাদের সুস্থ্যতা নিশ্চিত করতে আইডিয়া স্টোরে চালু হলো ওয়েলবিয়িং হাব

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ১১:৩৭ পিএম

বাসিন্দাদের সুস্থ্যতা নিশ্চিত করতে আইডিয়া স্টোরে চালু হলো ওয়েলবিয়িং হাব
বরার বাসিন্দারা যাতে তাদের নিজেদের স্বাস্থ্য ও সুস্থ্যতার বিষয়ে অধিক যত্নবান হতে পারেন, সেজন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন একটি ওয়েলবিয়িং হাব চালু করেছে।এই ইন্টারএক্টিভ সার্ভিস ব্যবহার করে বাসিন্দারা বরায় স্বাস্থ্য সেবার যাবতীয় সুযোগ সুবিধা ও সম্পদের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হবেন, যা তাদেরকে স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকার ব্যাপারে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে তথ্যাবলি জানা, সার্ভিসসমূহের জন্য রেফারেল, স্বাস্থ্য ও সুস্থ্যতা সংক্রান্ত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ। হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে নতুন এই ওয়েলবিয়িং হাব অফিসিয়ালি উদ্বোধন করেন মেয়র জন বিগস। এসময় স্বাস্থ্য বিষয়ক ফ্রন্টলাইন সার্ভিসের কর্মীবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মেয়র জন বিগস বলেন, বরার মানুষের জীবন মান উন্নত করতে এই ওয়েলবিয়িং হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন ধরনের চমৎকার সব উদ্যোগসমূহ গ্রহণ করেছি, যা জনসাধারণের সুস্থ্যতা নিশ্চিত করতে পারে। তবে এই হাব স্বাস্থ্যসম্পর্কিত তথ্যাদি, সার্ভিস অথবা কমিউনিটি প্রোগ্রামসমূহের সাথে জনসাধারণকে সংযোগ স্থাপনে যথেষ্ট সাহায্য করবে। স্বাস্থ্যসম্মত ও সুখি জীবন যাপনে নতুন ওয়েলবিয়িং হাব বাসিন্দাদের সহায়তা করবে বলে আমরা আশা করছি। হোয়াইটচ্যাপল, ওয়াটনি মার্কেট, পপলার এবং ক্যানরি ওয়ার্ফ - এই চারটি আইডিয়া স্টোরে নতুন "হেলথ জোন" স্থাপন করা হবে, যেখান থেকে বাসিন্দারা স্বাস্থ্য সম্পর্কিত যাববতীয় তথ্য ও সেবা লাভের সুযোগ পাবেন। প্রতিটি হেলথ জোনে থাকবে কমিউনিটি নেভিগেটর, যা স্থানীয় জ্ঞান ও অনলাইন প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের সার্ভিসসমূহ, কমিউনিটি প্রজেক্ট সমূহ এবং আরো তথ্যাদি সাথে সম্পৃক্ত করতে সাহায্য করবে। কেবিনেট মেম্বার ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর আমিনা আলী বলেন, আমাদের আইডিয়া স্টোরগুলোতে প্রতিবারের ভিজিট হচ্ছে সুস্থ্য থাকার ব্যাপারে সহযোগিতা লাভের এক অনন্য সুযোগ। অসুস্থ্য হওয়ার পর চিকিৎসার বদলে অসুস্থ্য না হওয়ার দিকেই অধিকতর নজর দেয়া দরকার আমাদের। বাসিন্দাদের নিজেদের জীবন যাপনকে স্বাস্থ্যসম্মত করতে তাদের ক্ষমতায়নে এই ওয়েলবিয়িং হাবগুলো সাহায্য করবে। টাওয়ার হ্যামলেটসে চাকুরিরত অথবা বসবাসকারী যে কেউ এই ওয়েলবিয়িং হাব এর সুবিধা নিতে পারবেন। এছাড়া অনলাইন হেলথ টুল 'ওয়েলবিয়িং হুইল' ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্য নির্ধারণ করতে আগ্রহীরা www.towerhamletswellbeingwheel.com - এই ওয়েবসাইট ভিজিট করা যাবে।