ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বাংলা স্কুল বার্সেলোনার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০২:৪৯ এএম

বাংলা স্কুল বার্সেলোনার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষা সফর অনুষ্ঠিত
বাংলা স্কুল বার্সেলোনা প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করে বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনের। বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্র-ছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটিকে আরও  আনন্দময় করাই  ছিল এই শিক্ষা সফর এর মূল লক্ষ্য। ২১শে জুলাই ,রবিবার বাংলা স্কুল বার্সেলোনার শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দদের অংশগ্রহণে শিক্ষা সফর ছিল মনোলোভা প্রাকৃতিক সুন্দর্যের পর্যটন এলাকা  লিয়েদায় (LLEIDA ) । স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম ও শিক্ষিকা জিনাত শফিকের পরিচালনায় স্কুলের শিক্ষার্থী,অতিথি শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে  বিভিন্ন ধরনের দেশিয় জনপ্রিয় খেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ্ । মধ্যাহ্ন ভোজে   নানা পদের খাবারে সকলে অংশ গ্রহন করেন।  দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাংলা স্কুল বার্সেলোনার বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ  ছাত্র/ছাত্রীদের ফলাফল ঘোষনা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান। বাংলা স্কুল বার্সেলোনার সভাপতি আলা উদ্দিন হক এর সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন  স্কুল পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও স্কুল শিক্ষিকা জিনাত শফিক।ফলাফল ঘোষনা পরে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন আগত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহ আলম স্বাধীন। উপদেষ্টা আওয়াল ইসলাম,সংগঠক নজরুল ইসলাম চৌধুরী,কমিউনিটি নেতা শফিউল আলম শফি,কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম,উত্তম কুমার,কাজী আমির হোসেন আমু,শফিক খান,শামিম হাওলাদার,শফিক ইসলাম,স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক লায়বুর রহমান ও ক্লাবের সদস্য মো.ছালাহ উদ্দিন ও জাফর আহমেদ প্রমুখ। বাংলা স্কুল এর শিক্ষক শিক্ষিকা বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  জাহাঙ্গীর আলমন, জিনাত শফিক,সায়মা ইসলাম,মাসুদা পারভিন মুন্নি,সামসুজামাল পাহেল, শাহানা ইয়ামিন, লামিয়া নাজনিন, জেরিকো স্পন্দন । এছাড়াও  শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে  খেলাধুলায় অংশগ্রহণ কারী  বিজয়ী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের  মধ্যে পুরস্কার তুলে  দেন  অতিথি বৃন্দ। [youtube]BQA4UqhiDLg[/youtube]