ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। গতকাল ২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে পাঠানো এই বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সম্মৃদ্ধি কামনা করেন।
ব্রিটেনের রাণী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,“বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মূহুর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা। আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবং এর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতো আজো অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামি দিনগুলো আবারো সুন্দর হয়ে ওঠবে।”
উল্লেখ্য, বাংলাদেশ হাই কমিশন, লন্ডন এ ব্যাপারে রাণীর ব্যক্তিগত কার্যালয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে।
[youtube]T61LqIXz6As[/youtube]
-
মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন
-
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ
-
সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি
-
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা
-
ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন?