ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বঙ্গবন্ধু স্কলারশিপ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

বঙ্গবন্ধু স্কলারশিপ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকরা বঙ্গবন্ধু স্কলারশিপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মর্যাদার স্থানে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাচ্ছেন। কমনওয়েলথ স্কলারশিপের আওতায় একজন শিক্ষার্থী যে অর্থমূল্যের বৃত্তি পেয়ে থাকেন সরকার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী স্কলারশিপেও সম মূল্যের বৃত্তির সুযোগ দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিচ্ছবি হিসেবে কাজ করছে বলে জানান উপাচার্য ড. আখতারুজ্জামান। বৃহস্পতিবার লন্ডনের হিলটন প্যাডিংটনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তরাজ্যে বসবাসরত অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে নেত্রীবৃন্দের সাথে বৈঠকে ঢাবি উপাচার্য একথা বলেন। 'দ্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভাসিটিজ' (এসিইউ) এর কাউন্সিল সভায় যোগ দিতে ২২ নভেম্বর লন্ডনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব আয়োজনের মূল প্রতিপাদ্যই ছিলো, অক্সফোর্ড ও কেইমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপন করা, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য ও একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পরিচালনা পরিষদের অপর সদস্য ও থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী বলেন, 'যুক্তরাজ্যে বসবাসরত যে সকল অ্যালামনাই ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতার সাথে যুক্ত তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনের জন্যই কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। তারই ধারাবাহিকতায় উপাচার্যের যুক্তরাজ্যে আগমন উপলক্ষ্যে লন্ডনের হিলটন প্যাডিংটনে এই বৈঠকের আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে কাজ করছে বলে আশ্বস্ত করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের অংশ হিসেবে যুক্তরাজ্যের কিংস কলেজ ও বার্মিংহ্যামে বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করতে এমওইউ স্বাক্ষর করেছে বলে জানান উপাচার্য। এ ছাড়াও কানাডা, দক্ষিন আফ্রিকা ও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক বঙ্গবন্ধু স্কলারশিপ, প্রধানমন্ত্রী স্কলারশিপ ও কমনওয়েলথ স্কলারশিপে যুক্তরাজ্যে অধ্যয়ন ও গবেষণা করছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মামুন রাব্বানী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইমতিয়াজ, মনোবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত শাহনাজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ ফয়সল সুমিত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম ইফতেখারুল ইসলাম, ওর্য়াল্ড রিলিজিওন এন্ড কালচারের সহকারী অধ্যাপক মোহাম্মদ দিদারুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেসের সহকারী অধ্যাপক মোবারক হোসেন সহ অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে'র নেত্রীবৃন্দের সাথে আলাপকালে উপাচার্য বলেন, ২০১৭ সালে প্রথম বারের মতো 'দ্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভাসিটিজ এর কাউন্সিলর নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের পর করোনা মহামারীর কারণে এসিইউর সভা অনুষ্ঠিত হয়নি। চলতি বছর ট্রাস্টিদের বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যোগ দিয়েছেন। রয়্যাল চাটার্ড দ্বারা পরিচালিত 'দ্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভাসিটিজ এ কমনওয়েলথের প্রায় ৫ শতাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সদস্যপদ রয়েছে। কিভাবে কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো জনগণের সেবায় কাজ করতে পারে সেই বিষয়গুলো এবারের আলোচনা গুরুত্ব পেয়েছে বলে জানালেন উপাচার্য। আধুনিক ও যুগোপযোগী সমাজ নির্মানে বিশ্ববিদ্যালয়কে কিভাবে কাজে লাগানো যায় সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষ্যসূচি বিন্যাস করা হবে বলে জানিয়েছে ড. আখতারুজ্জামান। উপাচার্য বলেন, করোনা মহামারীর কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষায় পিছিয়ে পড়েনি এবং বিশ্ববিদ্যায়কে সেশন জটেও পড়তে হয়নি, বিষয়টিকে কমনওয়েলথের অপর বিশ্ববিদ্যালয়গুলো খুবই ইতিবাচক ভাবে দেখেছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পারিক সম্পর্ক তৈরী হলে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত বিনিময় সহ নানা ক্ষেত্র চিহ্নিত হবে, আর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এমওইউর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ধরণের ফোরামে অংশগ্রহণ ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে উন্নত বিশ্ববিদ্যালয়ের কৌশল ও নীতি দর্শনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও ঢেলে সাজানোর সুযোগ তৈরী হবে বলে জানান তিনি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৭ নভেম্বর উপাচার্য ড. আখতারুজ্জামান দেশে ফেরার কথা রয়েছে।