ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

বঙ্গবন্ধুর জন্মদিনে ইতালী দূতাবাসের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৮:০৫ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে ইতালী দূতাবাসের বর্ণাঢ্য আয়োজন
স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশীরা। এই মহান নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত বর্ণাঢ্য জন্মদিনে শিশুরা 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক উপস্থিত বক্তব্য, আবৃত্তি ও খেলায় অংশগ্রহন করে। আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স সিকদার মো: আশরাফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, আজকের শিশুরাই আগামী দিনে দেশে-বিদেশে নেতৃত্ব দিতে অনুপ্রাণীত হবে। এছাড়াও আলোচনা সভায় সর্বইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে.এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুব লীগ ইতালি শাখা, ইতালি মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখা, ছাত্রলীগ ইতালি শাখা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালী এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আজ জাতির আনন্দের দিন। এইদিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। পরে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স ও উপস্থিত নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের সব উপস্থিত সকল শিশুদেরপুরস্কার প্রদান করেন। এসময় প্রবাসী অভিভাবকরা মনে করেন, এধরনের আয়োজনের মাধ্যমে আমাদের প্রজন্ম বাংলাদেশ ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে।