ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

 ফ্রান্সে করোনাভাইরাস  দিন দিন মহামারির দিকে যাচ্ছে

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১০:৫০ পিএম

 ফ্রান্সে করোনাভাইরাস  দিন দিন মহামারির দিকে যাচ্ছে
[youtube]_lU3X5nwFgM[/youtube] ফ্রান্সে করোনাভাইরাস দিন দিন মহামারিতে রুপ নিচ্ছে। প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অসংখ্য মানুষের নাম। বিশ্বের করোনাভাইরাস আক্রান্তের তালিকায় এখন ফ্রান্সের স্থান  সপ্তম। ইউরোপের মধ্যে ফ্রান্স এর স্থান হচ্ছে চতুর্থ। সমুদ্রবেষ্টিত ফ্রান্সে বাস করছেন পৃথিবীর নানা দেশের অভিবাসী। রয়েছে যুদ্ধ বিধ্ধস্থ বিভিন্ন দেশ থেকে আশ্রয় নেয়া অনেক রিফিউজি। যাদের মধ্যে কারোনাভাইরাস মহামারিতে রুপ নেবার সমূহ আশংকা রয়েছে বলে স্বাষ্থ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক করেছেন দেশটির সরকারকে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, সমগ্র দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ১৮ জন। এবং মৃত্যু হয়েছে ৬৭৪ জনের । দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে  সুস্থতা হয়েছেন ২ হাজার ২০০ জন। গুরুতর অসুস্থ আছেন  মোট আক্রান্তের  ১৩ শতাংশ রোগী। সংখ্যায় তা  ১ হাজার ৭৪৬ জন । করোনা আক্রান্তদের মধ্যে থেকেও আসছে আশার আলো। মোট আক্রান্তের মধ্য থেকে  সুস্থ হয়েছেন এ পর্যন্ত ২২০০। যা মোট আক্রান্তের ৭৭ ভাগ।  তবে এখন পর্যন্ত ফ্রান্সে কোন বাংলাদেশীর করোনায়  আক্রান্তের খবর পাওয়া যায়নি। ফ্রান্সে করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে ‘করোনায় আক্রান্ত  হয়ে  ২২শে মার্চ মারা গেছেন একজন   ডাক্তার।  সংবাদটির  তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বাস্থমন্ত্রী অলিভার ব্যারন । দেশটিতে  প্রেসিডেন্ট ইমান্যুয়েল মেকরন  জাতির উদ্দেশ্যে এক ভাষণে সবাইকে হোম কোরাইন্টেনে থাকার আদেশ জারি করলেও  ফ্রান্সের জনগণ এই আদেশ অমান্য করে প্রয়োজন ছাড়া বাইরে,  পার্কে ও রাস্তায় চলাফেরা করছে। তবে এখন পুলিশ শক্ত অবস্থানে যাচ্ছে। আইন অমান্যকারীদেরকে একশত ৩৫ ইউরো জরিমানা করা হচ্ছে। অনাদায়ে তাদেরকে  নিদৃষ্ট মেয়াদে  বিভিন্ন শাস্তি ভোগ করতে হবে। ফার্মেসী, খাদ্য সামগ্রীর দোকান ছাড়া বাকী সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফ্রান্সে প্রায় লক্ষ প্রবাসীদের বাস। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে আছেন আন ডকুমেন্টেড বাংলাদেশী প্রবাসীরা। ফলে  এই বিপর্যয়েও তারা সরকারী কোন সুবিধা পাচ্ছেন না। কাজ নেই। বাসাভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ কোলাতে তাদের রীতিমতো কঠিন সময় পার করছেন। যত সময় যাচ্ছে ফ্রান্সের পাতালরেল এবং গণপরিবহণ যাত্রী শূণ্য হচ্ছে। প্যারিসের পর্যটন এলাকা কার্যত  এখন জনশূণ্য  হয়ে আছে। এমনিতেই  ইউরোপের শিল্প সাহিত্য সংস্কৃতির নগরী খ্যাত ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। তার উপর  রয়েছে সরকারের বিভিন্ন ছাটাই ও কর আরোপনীতির বিরুদ্ধে  আন্দোলন।এই অবস্থায় যোগ হয়েছে করোনা মহামারি। ফ্রান্সের অর্থনীতিতে  এ যেন মরার উপর খাড়ায় গা। করোনাভাইরাস মহামারি বেশীদিন স্থায়ি হলে- ফ্রান্সের অর্থনীতি একেবারে তলানীতে চলে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কণ্ঠ:  জান্নাতুল ফেরদৌস নিগার