ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য মাইল এন্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে বিশেষ 'স্ক্রিনিং মেশিন'

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৫:০৭ এএম

ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য মাইল এন্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে বিশেষ 'স্ক্রিনিং মেশিন'
যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে ফুসফুস-ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি । যেকেউ যেকোনো সময় নিজের অজান্তেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে । তাই টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী বছরের শুরুতে পূর্ব লন্ডনের মাইল এন্ড লেজার সেন্টারে একটি স্ক্রিনিং মেশিন স্থাপন করা হবে । তখন ৫৫ থেকে ৭৪ বছর বয়সী ধুমপায়ী বাসিন্দাদের উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হবে । নিজ নিজ জিপির মাধ্যমে এপোয়েন্টমেন্ট নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি কারো ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তাহলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে । কারণ প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিহ্নিত করা গেলে রোগির বেঁচে থাকার দ্বিগুন সম্ভাবনা থাকে । ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় ।ফুসফুসে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির মাস নভেম্বর উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের ইনক্লশন এন্ড কমিউনিটি এনগেইজমেন্ট ম্যানেজার খসরুজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাস্টের কমিউনিটি এনগেইজমেন্ট গ্রুপ লীডার আবাস মির্জা, ক্যান্সার বিষয়ক কনসালটেন্ট আদম জানুস-জেউস্কি ও স্পেশালিষ্ট পিজিশিয়ান ডাঃ নিনা প্যাটেল। ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অ্যাডাম জানুস-জেউস্কি বলেন, ফুসফুস ক্যান্সার-আক্রান্ত হওয়ার সাধারণ লক্ষণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ । যদি কোনো লক্ষন ধরা পড়ে তাহলে যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নেয়া ভালো । যদি ক্যান্সারের মতো কিছু ফুসফুসকে আক্রান্ত করে তাহলে প্রাথমিক অবস্থায় জানতে পারলে চিকিৎসা করা সহজ হয় এবং সাফল্য আসার সম্ভাবনাও বাড়ে। তিনি বলেন, ফুসফুস ক্যান্সার আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ধূমপান । প্রাথমিক লক্ষনগুলোর মধ্যে রয়েছে তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কফ থাকা এবং কফের সঙ্গে রক্ত যাওয়া, বুকে ইনফেকশন হওয়া এবং তা সহজে সেরে না ওঠা এবং কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকা অথবা বুকে ব্যথা অনুভব করা। এই লক্ষণগুলোর কোনো একটি ধরা পড়লে দ্রুত সংশ্লিষ্ট জিপির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত । তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তবে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো। ট্রাস্টের কমিউনিটি এনগেইজমেন্ট গ্রুপ লীডার আবাস মির্জা বলেন, ফুসফুসে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির মাস নভেম্বর । তাই বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট রোগের লক্ষণগুলো মানুষকে জানাতে উদ্যোগ গ্রহণ করেছে । এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির মানুষদের জিপির সঙ্গে আলোচনা করার জন্য উৎসাহিত করা হচ্ছে । প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হলে তাতে অংশগ্রহণে কেউ যেন বিলম্ব না করেন। ডা: নিনা প্যাটেল, বলেন কোভিড-১৯ মহামারির প্রথম তিন বছরে নর্থ ইস্ট লন্ডনে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার অনেকটাই কমেছে । ইউকেতে ক্যান্সারে আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের বেশিরভাগেরই ফুসফুস আক্রান্ত হয় । মোট ক্যান্সারের মধ্যে এই হার ২১ শতাংশ । প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ৫৭ শতাংশ ফুসফুস ক্যান্সারের রোগী সেরে ওঠেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এক্সটারনেল এফেয়ার্স ম্যানেজার লিসা দিনহ, মিডিয়া ম্যানেজার হান্নান ক্রোস, বাইল্যাঙ্গয়াল হেলথ এডভোকেসি টিমের লিডার লায়লা কিবরিয়া ও নর্থ-ইস্ট লন্ডন ক্যান্সার এলায়েন্স এর কর্মকর্তা এমা নিকলস।