ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ইয়াহুদি সম্প্রদায়ের অংশগ্রহণ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:১৫ পিএম

ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ইয়াহুদি সম্প্রদায়ের অংশগ্রহণ
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মাজলুম জনপদ মুসলিম অধ্যুষিত দেশ ফিলিস্তিন। দেশটির মুসলিমরা ইসরাইলের শাসক ও সেনাবাহিনী দ্বারা চরম অত্যাচারিত-নির্যাতিত। সম্প্রতি ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সমবেদনা জানাতে লন্ডনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের শান্তি ও স্বাধীনতার পক্ষে জনমত গঠনে এ সমাবেশে ইয়াহুদি সম্প্রদায়ের একটি গ্রুপও অংশগ্রহণ করে। গত ৩১ মার্চ ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের প্রতি সংহতি ও সমাবেদনা প্রকাশে এবং ইসরাইলের অন্যায়ের প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সংকট নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। দ্য প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (পিএফবি) ও প্যালেস্টাইন সোলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) ‘ভূমি দিবস’ উপলক্ষ্যে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এর সাথে সংহতি প্রকাশ করে ফ্রেন্ড অব আল আকসা ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন (এমএবি)। প্যালেস্টাইন সোলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি)-এর পরিচালক বিন জামাল বলেন, আমরা আজ এখানে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশের জন্য একত্র হয়েছি –যারা গাজায় নিজেদের অধিকার ও হারানো ভূমি ফিরে পাওয়ার আন্দোলন করছে। লন্ডনের হাজারো মানুষের এ সমাবেশে ‘ইসরাইল বের হও’ এবং ‘ফিলিস্তিনের জন্য স্বাধীনতা’ ইত্যাদি স্লোগান লেখা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানারে নতুন সাজে সজ্জিত হয় সমাবেশ স্থল। লন্ডনের সমাবেশের আগের দিন ৩০ মার্চ আমেরিকার নিউইয়র্কের টাইম স্কয়ারেও হাজার হাজার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে এবং ইসরাইলের অন্যায় দখলদারিত্ব ও নির্যাতনের প্রতিবাদে বিশাল এক সমাবেশে একত্রিত হয়। উল্লেখ্য যে, গত ২ এপ্রিল সকালে ইয়াহুদিবাদী ইসরাইলের সেনারা জেরুজালেমের উত্তরাঞ্চলের কল্যাণ্ডিয়া ক্যাম্প থেকে হামলা চালিয়ে ফিলিস্তিনের ২৩ বছরের যুবক মুহাম্মদ আলিদ্বার আদদাওয়ানকে গুলি করে আহত করে। আহত আলিদ্বার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শাহাদাত বরণ করেন। গুলিতে আহত অপর তিন মুসলিম যুবক ইবরাহিম, ইউসুফ এবং নোমানকে গ্রেফতার করে।