স্বেচ্ছায় দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধন করা ৪৩২জনের হাতে বিমান টিকেট তুলে দিল বাংলাদেশ দূতাবাস। রবিবার ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে ক্লাসিকো স্টেডিয়ামে তাদের হাতে বিমান টিকেট তুলে দেয়া হয়।১৫ ফেব্রুয়ারি সোমবার তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি সহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আব্দুল্লাহ আল মামুন জানান, দূতাবাসের পক্ষ থেকে সিরিয়াল নাম্বার সহ প্রথম ব্যাচে দেশে ফেরার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি। ১৩ফেব্রুয়ারি সর্বমোট ৪৩২ জন করোটা টেস্ট জমা দিয়ে ফ্লাইট নিশ্চিত করেন। আজ শুধুমাত্র যারা করোনা টেস্ট নেগেটিভ দূতাবাসে নিশ্চিত করেছেন, তাদের টিকেট দেয়া হল। এটা প্রথম ব্যাচের ফ্লাইট, আগামী ১৮ফেব্রুয়ারি আরেকটি ফ্লাইট রয়েছে, পর্যাক্রমে খুব অল্প সময়ের মধ্যে নিবন্ধনকৃত সকলকে দেশে ফেরত পাঠানো হবে।
-
মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন
-
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ
-
সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি
-
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা
-
ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন?