ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

প্রথমবারের মতো “ঈদ মোবারাক” লেখা লাইটে আলোকিত ব্রিকলেন-বাংলা টাউন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৫:১৩ এএম

প্রথমবারের মতো “ঈদ মোবারাক” লেখা লাইটে আলোকিত ব্রিকলেন-বাংলা টাউন
ব্রিটিশ বাংলাদেশী এবং বৃহত্তর মুসলিম কমিউনিটির সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্র হিসাবে পরিচিত, আইকনিক ব্রিকলেন -বাংলা টাউনের ইতিহাসে প্রথমবারের মতো ঈদ মোবারাক লেখা লাইটের আলোকিত হবে। এর মাধ্যমে রামাদানের সমাপ্তি ও বারার সমৃদ্ধ ঐতিহ্যকে চিহ্নিত করা হবে। ব্রিকলেনে এই আয়োজনের জন্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একযোগে কাজ করেছে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি গ্রূপের সাথে। আর এই প্রাণবন্ত উপস্থাপনা একটি আলোকজ্জল পরিবেশ তৈরী করেছে যা ইস্ট লন্ডনের বহুজাতিক সমাজেকে প্রতিফলিত করে। ২৭শে মার্চ বৃহস্পতিবার, সন্ধ্যা সাড়ে ৭ টায়, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লাইটগুলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।আর এই অভাবনীয় মুহুর্তটি উদযাপনের জন্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং ক‍্যাবিনেট সদস্যরা কমিউনিটির সাথে মিলিত হন। এই ডিসপ্লেটি ব্রিকলেনে বেশ কয়েকদিন থাকবে, যাতে দর্শনার্থীদের ঈদ-উল-ফিতরের আনন্দে অংশ নিতে পারেন এবং তাদের অনুভূতি ভাগাভাগি করতে পারেন। এই অস্থায়ী লাইটিং কেবলই শুরু। ব্রিকলেন-বাংলা টাউনের উন্নয়নে আরো বড় পরিকল্পনা নেয়া হচ্ছে। আছে সিজনাল ও কারী ফেস্টিভ্যাল আয়োজনের কর্মসূচি । এছাডা রয়েছে সড়কের সংস্কার, পুরো রাস্তায় ডিপ ক্লিনিং. পরিচ্ছন্নতা, অপ্রয়োজনীয় গ্রাফিটি সরানো ইত‍্যাদি কর্মসূচি। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: "টাওয়ার হ্যামলেটস দেশের বৃহত্তম মুসলিম কমিউনিটির আবাসস্থল। আমরা এই ঈদের গুরুত্বপূর্ণ দিনটিকে দৃষ্টিনন্দন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারায় অত্যন্ত আনন্দিত। অনেক বছর ধরে, ব্রিকলেন-বাংলা টাউন আমাদের বরোর সমৃদ্ধ ইতিহাস এবং স্থায়িত্বের প্রতীক। আর এই ঈদ মোবারাক লাইট শুধু মুসলমানদের অবদানকেই সম্মান জানাচ্ছে না, সাথে সাথে সম্মান জানাচ্ছে আমাদের একতাবদ্ধ হয়ে উদযাপনকেও। ভবিষ্যতে স্থায়ী লাইট ডিসপ্লে আমাদেরকে সুযোগ করে দেবে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান জানানোর। আর এই কারণেই টাওয়ার হ্যামলেটস সবার কাছে একটি বিশেষ জায়গা।” স্থানীয় ব্যবসায়ী এবং রেস্টুরেন্ট মালিকরা যারা বছরের পর বছর ধরে ব্রিকলেনে ব্যবসা করছেন, তাদের অনুভূতি ছিল আনন্দের। ব্রিকলেন-বাংলা টাউনের রেস্টুরেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট গুলজার খান ও বাংলা টাউন এন্ড ম্পীটাল ফিল্ড কমিউনিটি ফোরামের প্রেসিডেন্ট আবুল খায়ের কাউন্সিলর এই আয়োজনের প্রশংসা করেন। বলেন, মেয়র লুতফর আমাদের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করেছেন। এসময় বৃটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট রফিক হায়দারও উপস্থিত ছিলেন। উলেখ্য টাওয়ার হ্যামলেটসের অন্যান্য ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবগুলোর উদযাপনকে অনুসরণ করেই এই ঈদ লাইটের সংযোজন। সকল কমিউনিটির ঐতিহ্যগুলোর স্বীকৃতি এবং উদযাপন কাউন্সিলের কমিটমেন্টেরই প্রতিফলন ঘটায়। এতে ডিপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, বিজনেস কেবিনেট মেম্বার মুস্তাক আহমদ, কালচার কেবিনেট মেম্বার কামরুল হাসান, এনভায়রনমেন্ট কেবিনেট মেম্বার সাফি আহমদ ও কমিউনিটি সেফটি কেবিনেট মেম্বার আবু তালহা চৌধুরীসহ আরো অনেকে অংশ নেন