ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

''পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে''

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ০২:৫৫ এএম

''পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে''
''আমরা আবারও আমাদের পরিবারের সাথে মিলিত হবো, সাক্ষাৎ হবে আবারও বন্ধুদের সাথে'' ব্রিটেনের এক ক্রান্তিসময়ে যুক্তরাজ্যের রাণি দ্বিতীয় এলিজাবেথ তাঁর ঐতিহাসিক বক্তব্যে একথাগুলো বলেছেন। ৯৩ বছর বয়সী রাণীর ৬৮ বছরের সিংহাসনে থাকাকালীন সংকটকালিন সময়ে জাতির উদ্দ্যেশ্যে দেয়া এটা তার এ জাতিয় পঞ্চম ভাষন। করোনা ভাইরাস দুর্যোগে ব্রিটেন এক কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি নাগরিকদের প্রতি শৃঙ্খলা মেনে চলার আহবান জানান। রাণী তাঁর বক্তৃতায উল্লেখ করেন, ''আমরা একত্রে এই মহাদুর্যোগ মোকাবেলা করছি'', তিনি ব্রিটেনের জনসাধারনদের আশ্বস্থ করে বলেন, ''আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ও প্রতিগ্গাবদ্ধ হই, তাহলে আমরা এই মহাদুর্যোগ মোকাবেলা করবোই।'' রবিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টিভি চ্যানেল, রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার এ ভাষণ একযোগে প্রচারিত হয়। এই বিপর্যয়ের সময়ে ব্রিটিশরা যে দুঃখ, বেদনা ও আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন, ভাষণে তা-ও উল্লেখ করেন রানি। তিনি ধন্যবাদ জানান এনএইচএস (জাতীয় স্বাস্থ্যসেবা) এ কর্মরত সকল কর্মীদের। সংকটকালে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি। প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তা পালনের ওপর জোর দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি বলেন, ''একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সময়ে আমি কথা বলছি। আমাদের জাতীয় জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা আমাদের জন্য বেদনার। অনেকের আর্থিক সংকট এবং আমাদের সবার দৈনন্দিন জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে এই দুর্যোগ ।'' রানি বলেন, ''এই সংকটময় মুহূর্তে আমাদের নাগরিকরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা, পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে। তখন সবাই এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে জয়ী হওয়ার জন্য গর্ব করবে। এ প্রজন্মের ব্রিটিশদের তখন অন্য যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে।'' উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৪৭৯। এর মধ্যে চার হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।