পবিত্র হজ পালনরত অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী খায়রুল আনাম রায়হান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খায়রুল আনাম স্বস্ত্রীক পবিত্র হজ পালন করতে গিয়ে ৯ আগষ্ট শুক্রবার সৌদি সময় সকালে মিনা প্রান্তরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
খায়রুল আনাম রায়হান লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার আসফিল্ড স্ট্রিটে পরিবার নিয়ে বসবাস করতেন। পূর্ব লন্ডনের সোনালি গার্ডেনস ডে সেন্টারে দীর্ঘ ২২ বছর ধরে কাজ করার সুবাদে বাঙালি কমিউনিটিতে তাঁর পরিচয় ছিল একজন সৎ, স্বজন, পরপোকারী হিসাবে।
বিভিন্ন সামাজিক কাজে তাঁর অংশগ্রহন ছিল ইতিবাচক।মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারল্যান্ড এর হোয়াইটচ্যাপেল শাখার ট্রেজারার, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ছিলেন।
মরহুম খায়রুল আনাম রায়হান এর মৃত্যুর খবরে তাঁর কর্মস্থল ও সংগঠনের কমকর্তাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ১০ আগষ্ট শনিবার বাদ আসর সন্ধ্যা ৬.৪৫টায় পূর্ব লন্ডনের দারুল উম্মা মসজিদে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারল্যান্ডের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান
-
ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের
-
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে