ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ মেধাবী কলেজ পড়ুয়ার

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৭ এএম

পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ মেধাবী কলেজ পড়ুয়ার
কলেজে ক্লাস করতে এসে বাড়ি ফেরা হল না কাছাড়ের কালাইন-গুমড়া এলাকার পাঁচ কলেজ ছাত্রের। রেলশহর বদরপুরের নবীনচন্দ্র কলেজের বিএসসি প্রথম সেমিস্টারের পাঁচজন পড়ুয়া আজ মর্নিং শিফটের ক্লাস করতে এসেছিল সাতসকালে। দুপুর একটার দিকে ক্লাস শেষ হলে পাঁচজন সহপাঠি যথাক্রমে মনজুর, জাফর, আরিফ, সলমান ও গোবিন্দ একটি অল্টো কে টেন কারযোগে বাড়ি ফিরছিল। সকলের বাড়ি কালাইন-গুমড়া এলাকায়। কিন্তু বিধি বাম! তাদের আর বাড়ি যাওয়া হল না! রাজপথে তাঁদের প্রাণ কেড়ে নিল পাথরবোঝাই একটি ঘাতক লরি! লরিটি খুব-ই দ্রূত গতিতে এসে পড়ুয়াদের অল্টো কারে সামনাসামনি সজোরে ধাক্কা মেরে প্রায় ২৫/৩০ মিটার ঠেলে নিয়ে যায়। এতে দু'জন ছাত্র কার থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়! অপর তিন জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে দু'জনকে স্থানীয় কালাইন হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত বলে জানান। অপরজন গোবিন্দ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। উক্ত তিনজনসহ তাদের অল্টো কারটি সদর রাস্তা থেকে অনতি দূরে পার্শ্ববর্তী ডোবায় ছিটকে পড়ে। ছাত্রবাহী গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনসহ অন্যান্য ছাত্ররা উদ্ধার কার্যে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা না-করে দর্শকের ভূমিকায় ছিল। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কলেজের শিক্ষক ও ছাত্ররা ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। নিত্যদিন অত্র এলাকায় দুর্ঘটনা সংঘটিত হওয়া সত্ত্বেও পুলিশ তথা প্রশাসন দুর্ঘটনা প্রতিরোধে কোনও ভূমিকা রাখছে না বলে স্থানীয় জনগণ ও ছাত্ররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। পরে, বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়। নিহত ছাত্রদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য উপস্থিত জনগণ দাবি জানান। দুর্ঘটনায় নিহত পাঁচ জন ছাত্র-ই মেধাবী ছিল বলে জানা গেছে। এক সঙ্গে পাঁচজন মেধাবী ছাত্রের মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষসহ সমগ্র বরাক উপত্যকাজুড়ে জনগণ শোকে মুহ্যমান। স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের কর্তৃপক্ষসহ উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাঁচজন মেধাবী ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ও ঘাতক ট্রাক ড্রাইভারসহ মালিককে অবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছে। ঘটনাটি আজ বুধবার দুপুর দু'টার দিকে সংঘটিত হয় বলে জানা গেছে।