ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

নিউইয়র্কে আ.লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

নিউইয়র্কে আ.লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যায় আবার হোটেলের লবিতে হামলার উদ্দেশ্যে আসে আওয়ামী সন্ত্রাসীরা। সে সময় যুক্তরাষ্ট্রে থাকা এনসিপির সদস্য ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে ইনভেস্টিগেশন অফিসার আমাদের মামলা করার পরামর্শ দেন। তারই ভিত্তিতে আমি এয়ারপোর্ট সংলগ্ন থানায় গিয়ে মামলা দায়ের করেছি। যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, হত্যাচেষ্টা করেছে এবং হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা এই মামলা করেছি।’

ওই মামলায় আখতার হোসেন দুইজনকে নামীয় আসামি করেছেন এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করেছেন।

মামলার অভিযোগে তিনি বলেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও এয়ারপোর্টের লবি ও অন্যান্য স্থানে তাঁকে নানা উপায়ে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে।

ভিডিও বার্তায় আখতার আরও বলেন, ‘আমরা ইউএস পুলিশকে জানিয়েছি, যাঁরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ এক সংগঠনের সঙ্গে যুক্ত। তারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে। জাতিসংঘের রিপোর্টও আমরা পুলিশকে দেখিয়েছি। আমরা বিশ্বাস করি, আওয়ামী সন্ত্রাসীরা দেশে বা দেশের বাইরে যেখানেই অপরাধ করুক না কেন, আইনের মাধ্যমে তার প্রতিকার করা সম্ভব। আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে আর বাংলাদেশে ফেরার সুযোগ পাবে না।’

গত ২২ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা।

আখতার হোসেন ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা যায়। পরে বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগে পুলিশ তাঁকে আটক করলেও পরবর্তীতে তিনি ছাড়া পান।

ঘটনার সময় আখতার হোসেনের পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মী ও সমর্থকেরা তখন তাসনিম জারাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং বিক্ষোভ দেখান।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। একইদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অনুমতি নিয়ে সেখানে বিক্ষোভ করে।

রাস্তার দুই পাশে মুখোমুখি স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় আখতার হোসেন আওয়ামী লীগ নেতা–কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।