ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

নাজিয়ার লাশ চাদর দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েন নৃশংস স্বামী

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৪:৪০ পিএম

নাজিয়ার লাশ চাদর দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েন নৃশংস স্বামী
পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি গৃহবধূ নাজিয়াকে হত্যার দায় আদালতে স্বীকার করেছেন। অনুতপ্ত হয়েছেন ঘাতক স্বামী আনহার আলী। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার ওল্ড বেইলি আদালতে এ মামলার শুনানি হয়। গত বছরের ২২ অক্টোবর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।আদালতে আনহার আলী এ হত্যার দায় স্বীকার করে অনুতপ্ত হয়েছেন।আদালতে দেয়া তার জবানবন্দিতে আনহার আলী গত ৩ এপ্রিল (বুধবার) আদালতকে জানান, দড়ি দিয়ে বেঁধে ছুরিকাঘাত করে নির্যাতন চালিয়ে স্ত্রী নাজিয়া বেগমের মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর লাশ চাদর দিয়ে ঢেকে রেখে দুই সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। কয়েক ঘণ্টা পর ঘুম থেকে জেগে পুলিশকে ফোন করে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। আদালত সূত্রে ঘটনার বিবরণে জানা গেছে, পূর্ব লন্ডনের জাহানারা বেগমের মেয়ে নাজিয়া বেগম বো এলাকার এলসমোর রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নেন আনহার। সে সময় দুই শিশুসন্তান ঘরের ওপরের তলার বেডরুমে ঘুমোচ্ছিল। দুই মেয়ে সন্তানের মা নাজিয়া আলী বেগমকে (২৫) হত্যায় একমাত্র আসামি হিসেবে তার স্বামী মোহাম্মদ আনহার আলীর (৩২) বিরুদ্ধে লন্ডনের ওল্ড বেইলি কোর্টে অভিযোগ গঠন করা হয়। এই দম্পতির তিন ও পাঁচ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ লাশ উদ্ধারের সময় জানায়, নৃশংস হামলা চালিয়ে নাজিয়ার মৃত্যু নিশ্চিত করা হয়। নাজিয়া বেগমের মা জাহানারা বেগম শুক্রবার বলেন, ‘নাজিয়ার মৃত্যুর দিনটি আমাদের জীবনের সবচেয়ে দুঃখের দিন। তার দুই শিশুকন্যা প্রায়ই মায়ের কথা বলে আর কাঁদে।’ নাজিয়া দু’বছর আনহারের সঙ্গে সংসার করার পর ২০১৭ সালে ডিভোর্সের আবেদন করেন। পরে এ দম্পতি আলাদা থাকা শুরু করেন। গত বছরের এপ্রিলে নতুন একটি সম্পর্কে জড়িয়ে পড়েন নাজিয়া। আর এ সম্পর্কের কথা জানতে পেরেই আনহার নাজিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নাজিয়াকে হত্যার পরিকল্পনা করেন। আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেথনাল গ্রিনের একটি দোকান থেকে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দুটো ছুরি ও দড়ি কেনেন আনহার। এ মামলায় আগামী ১৭ এপ্রিল লন্ডনের ওল্ড বেইলি কোর্টে আনহার আলীর সাজা ঘোষণা করা হবে।