ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা : পেন্টাগনের বিশ্লেষণ, মানছেন না ট্রাম্প

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১০:৪৯ এএম

ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা : পেন্টাগনের বিশ্লেষণ, মানছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস করতে পারেনি’, ওই কর্মসূচিকে কেবল কয়েক মাসের জন্য ‘পিছিয়ে দিতে পেরেছে’ বলে পর্যবেক্ষণ এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক এক মূল্যায়ন প্রতিবেদনে। এমন এক সময়ে এই প্রতিবেদনের তথ্য সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইরান ও ইসরায়েল—দুই পক্ষই মঙ্গলবার ইঙ্গিত দেয়, তাদের মধ্যে চলমান আকাশ যুদ্ধ অন্তত আপাতত থেমেছে। তার কিছুক্ষণ আগে ট্রাম্প তার ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য দুই দেশকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন।

এই সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি যুক্ত হয়েছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে।

ট্রাম্প গত শনিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন সামনে আসছে, যা তার ওই দাবির সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।

তাদের একজন বলেছেন, ইরানের ইউরেনিয়ামের মজুত সম্পূর্ণ ধ্বংস হয়নি। দেশটির পারমাণবিক কর্মসূচি বড়জোর এক বা দুই মাসের জন্য পিছিয়ে গেছে।

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক গবেষণা সম্পূর্ণ শান্তিপূর্ণ, কেবলই বিদ্যুৎ উৎপাদনের জন্য। তাদের সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদের একটি বড় অংশ পাহাড়ের নিচে ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভূগর্ভস্থ স্থাপনা ধসিয়ে দেওয়া যায়নি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার পরও কিছু সেন্ট্রিফিউজ অক্ষত ছিল বলে ওই প্রতিবেদনে উঠে এসেছে।

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জানায়, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘দুর্বল হয়েছে’, যা ট্রাম্পের ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার বক্তব্য থেকে অনেকটাই দূরে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেন, ইরানে ওই হামলার ফলে ‘পারমাণবিক’ হুমকি দূর হয়েছে এবং তেহরান যাতে আবারও সেই কর্মসূচি শুরু করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সূত্র: রয়টার্স

কী পাওয়া গেছে গোয়েন্দা প্রতিবেদনে? ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে পেন্টাগনের গোয়েন্দা বিভাগ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সন্দেহ তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন বলে আসছে, গত শনিবারের ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। তবে ডিআইএ-এর প্রতিবেদন বলছে অন্য কথা।

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালায়, যা ১৮ মিটার পুরু কংক্রিটের স্তর বা ৬১ মিটার মাটির স্তরের নিচেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো বেশিরভাগই ‘অক্ষত’ রয়ে গেছে। আঘাত মূলত ভূপৃষ্ঠের উপরে সীমাবদ্ধ ছিল।

বোমার বিস্ফোরণে ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভের স্থাপনা অক্ষত রয়েছে বলে উঠে এসেছে ডিআইএ-এর প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছেন, ওই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘বড় জোর কয়েক মাসের জন্য’ পিছিয়ে দিতে পেরেছে। দেশটি তাদের কর্মসূচি আবার শুরু করবে কিনা, তা নির্ভর করবে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে কত সময় লাগে তার ওপর। হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু মজুদ সরিয়ে ফেলেছিল—এমন তথ্যও রয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস নিয়ে সংবাদমাধ্যমকে আক্রমণ ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের খবরের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন তিনি।

তিনি লিখেছেন, “ভুয়া সংবাদ প্রচারকারী সিএনএন এবং ধুঁকতে থাকা নিউ ইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্ব খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে! টাইমস ও সিএনএন– দুই প্রতিষ্ঠানকেই জনগণ ধিক্কার জানাচ্ছে!”

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ওই প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি।

হোয়াইট হাউস ওই গোয়েন্দা মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যায়িত করেছে। সূত্র: বিবিসি