মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৬ অক্টোবর,মঙ্গলবার দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় ধর্ষণ বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নারী সম্পাদক সাদিয়া জাহান, সদস্য সানজিনা বিন ইসলাম, সামিয়া জাহান, রহিমা জান্নাত জুই, সাইদুল ইসলাম, পার্থ আচার্য, রুহুল আমিন, অনিক আহমেদ, সঞ্জয় মল্লিক, সাহান আহমেদ, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, তাওহিদুল ইসলাম, রাহুল চন্দ্র জীবন প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের কাছে ধর্ষণ ও যৌন নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
-
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন