ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

দুই ঈদে প্রতিষ্ঠান বন্ধ রাখলে কী এমন ক্ষতি?

প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৬:০৬ পিএম

দুই ঈদে প্রতিষ্ঠান বন্ধ রাখলে কী এমন ক্ষতি?
ঈদ শব্দটির অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব গুলোকে ঈদ বলা হয়। ঈদ বলতে প্রধানত যা বুঝায় -ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সবাই এই দিন নতুন পোশাক পরে। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। মুসলমানেরা এই দিন ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে কোলাকুলি, সালাম ও শুভেচ্ছা জানায়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ঈদ। ইসলাম ধর্ম অনুসারে বছরে দু'বার ঈদ আসে। প্রথমে ঈদ-উল-ফিতর, দান করার উৎসব। তারপরে ঈদ-উল-আজহা, ত্যাগ করার উৎসব। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পরেই ঈদ-উল-ফিতর উৎসব পালন শুরু হয়। কিছু ঐতিহাসিক কাহিনী অনুসারে, নবী মুহাম্মদ (সা.) মদিনায় এসে দেখলেন মদিনাবাসী বছরে দুটি দিবসে আনন্দ উল্লাস করে থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, এই দিবস দুটি কী? তারা জানালেন, নওরোজ ও মিহিরজান। শরতের পূর্ণিমায় পালিত হয় নওরোজ উৎসব, আর বসন্তের পূর্ণিমায় পালিত হয় মিহিরজান উৎসব। তখন নবী মুহাম্মদ (সা.) বললেন, আল্লাহ তোমাদের এই দিবস দুটির পরিবর্তে উত্তম দুটি দিবস দান করেছেন, তা হলো ঈদ-উল-আজহা এবং ঈদ-উল-ফিতরের দিন। এর মধ্যে রমজান মাসের শেষে সবাই একসঙ্গে মিলেমিশে ও আনন্দের সহিত পালিত হয় ঈদ-উল-ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ-উল-ফিতরের ব্যাপক গুরুত্ব রয়েছে। রমজান মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিশ্বাস করা হয়। এইমাসে সৎকর্ম, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া ও ধৈর্য ধরা হয় এবং সমস্ত মন্দ চিন্তা ও অভ্যাসকে দূরে সরানো হয়। আর, এই ঈদ-উল-ফিতরের মধ্য দিয়েই পবিত্র ইসলামী মাস রমজানের সমাপ্তি হয়। কিছু প্রাচীন ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক কাহিনী অনুসারে, আরব অঞ্চলে ইসলামের আবির্ভাবের পূর্বেই ঈদ-উল-ফিতর উদযাপিত হত।এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা তাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় এবং ভালবাসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। তারা মসজিদে সবাই একসঙ্গে নামাজ পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে খুশির বার্তা দেয়। একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানানোর পিছনের ধারণা হল, সমাজে সহানুভূতি ও ভালবাসা ছড়িয়ে দেওয়া। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এই দিনটিতে প্রস্তুত করা হয়। এর মধ্যে সেমাই সবচেয়ে প্রচলিত খাবার। এছাড়াও বিরিয়ানি, কাবাব এবং আরও অনেক কিছু তৈরি করা হয়। পরিবার ও বন্ধু সবার সঙ্গে খাওয়া হয়। একে অপরকে শুভেচ্ছা ও উপহার প্রেরণ করে মানুষ কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করে। এই দিনটিতে সবাই রাগ-হিংসা ভুলে গিয়ে একে অপরকে কাছে টেনে নেয়। যারা দরিদ্র বা অভাবী তাদের মধ্যে বস্ত্র, অর্থ এবং খাবার বিতরণ করা হয়। ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা দানকে যাকাতুল ফিতর বলা হয় এবং এটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূ আমার লেখার প্রধান গুরত্ব হচ্ছে আমরা বাংলাদেশীরা যারা তৃতীয় বাংলা বলে খ্যাত বিলেতে থাকি এবং ইসলাম ধর্মের অনুসারী ।আমাদের পূর্ব পুরুষ যারা অত্যন্ত কষ্ট করে হাজার হাজার মাইল দূরে বিলেতে বসবাস শুরু করে ধর্ম- কর্ম চালিয়ে যেতে এই ব্রিটেনে অসংখ্য  মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে  আমাদের ধর্ম- কর্মের পথকে সুগম ও সহজতর করেছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা । ব্রিটেনে বসবাসরত মুসলমানের সংখ্যা প্রায় ত্রিশ লাখ আর এখানে বাংলাদেশী মুসলিম মালিকানাধীন রেস্টুরেন্টের সংখ্যা প্রায় দশ হাজার । আর এসব রেস্টুরেন্টে কাজ করেন লক্ষাধিক মুসলমান বাংলাদেশী কর্মী, যারা বেশীর ভাগই পরিবার -পরিজন নিয়ে এদেশে বসবাস করেন । কিন্তু দুঃখজনক হলে ও সত্যি যে, এসব কর্মীরা খ্রিষ্টমাস ও নিউ ইয়ারের ছুটি পেলেও ঈদের সময় তাদের ছুটি হয় না ।তাদের পরিবার- পরিজন অপেক্ষায় প্রহর গুনলেও শেষপর্যন্ত তারা পরিবারের সাথে মিলিত হতে পারেন না । কারণ তাদের রেস্টুরেন্ট খোলা থাকায় ছুটি হয় না। তারা এ আনন্দ থেকে বঞ্চিত হন। এতে করে তারা যে শুধুই মর্মাহত হন এমন নয়- এ বেদনায় তাদের পরিবার ও পরিজনও আহত হন । তাদের সন্তানরা এই আনন্দের দিনে পরিবারের প্রধানকর্তা কে না পেয়ে ঈদের আনন্দ একটি হতাশা ও বিষাদে পরিণত হয় । রেস্টুরেন্ট মালিকরা মুসলমান হয়ে খ্রিষ্টমাস ও নিউ ইয়ারের ছুটির দিন রেস্টুরেন্ট বন্ধ রাখলে ও ঈদের দিন খোলা রেখে কর্মীদের ঈদের এ আনন্দ থেকে বঞ্চিত করেন- এটি সম্পূর্ণ অন্যায়, অমানবিক ও অনৈতিক এবং সর্বোপরি অনৈসলামিক- আমি নিঃসন্দেহে বলতে পারি । দুই ঈদে, দুইদিন রেস্টুরেন্ট বন্ধ রাখলে কী এমন ক্ষতি হবে ? অপরদিকে অমুসলিম মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের মুসলিম কর্মীরা না চাইলেও ঈদের দিন তারা ছুটি ভোগ করেন । তাই আমার প্রত্যাশা ঈদের দিন ছুটি দেয়া এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার এ যৌক্তিক দাবীগুলো মেনে নিয়ে কর্মীদের ঈদের আনন্দ ভোগ করার সুযোগ দানে সংশ্লিষ্ট মহল এগিয়ে আসবেন  । আব্দুর রহিম শামীম : লেখক ও সংগঠক, লন্ডন ।