ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:০২ পিএম

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস  উদযাপন
সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন করা হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারনে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মধ্যে এই অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হয়। রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এসময়ে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি, দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । তারপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করে শোনানো হয় । মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা  পররাষ্ট্রমন্ত্রী ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান। তাছাড়া এই দিবস উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার  রাষ্ট্রদূতগণ ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে নিযুক্ত বাংলাদেশের অনারারী কন্সালদের শুভেচ্ছামূলক ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে একটি মুক্ত আলোচনা আয়োজন করা হয়, যেখানে আলোচকগণ জাতির পিতার নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন ।  রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে মুক্তিযুদ্ধে কূটনীতিবিদদের অবদানের কথাও শ্রদ্ধাসহ স্মরণ করেন। তার ব্যক্তব্যের মধ্য দিয়ে তিনি বিগত বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রা এবং বাংলাদেশের অর্জনসমূহ বিশদভাবে উপস্থাপন করেন। এবং এই উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের শক্তিশালী অবদানের কথাও তুলে ধরেন। করোনা মহামারীর এই সংকটময় সময়ে উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য অধিকতর নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্ববোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পর্বের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। [youtube]2UZ2gO9pzO0[/youtube]