ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

তিন-চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে বলে ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম

তিন-চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে বলে ঘোষণা দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সময়টা আরও এগিয়ে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, সম্ভবত তিন থেকে চার সপ্তাহের মধ্যে করোনার টিকা হাতের নাগালে আসবে। মঙ্গলবার সকালে ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, চার সপ্তাহের মধ্যে আসবে করোনার ভ্যাকসিন। সেটা বেড়ে আট সপ্তাহ হতে পারে। এরপর এবিসি নিউজে সম্প্রচারিত টাউন হলের প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা একটি টিকা পাওয়ার একেবারে কাছে। আর কয়েক সপ্তাহর অপেক্ষা, আপনাদের বলছি- এটা হতে পারে তিন সপ্তাহ, চার সপ্তাহ।’ প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেট উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে দ্রুত টিকা তৈরি করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক ও বিজ্ঞানীদের ওপর রাজনৈতিক চাপ দিচ্ছেন ট্রাম্প। মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, এ বছরের শেষদিকে ভ্যাকসিনের অনুমোদন মিলতে পারে। টাউন হলের প্রশ্নোত্তর পর্বে ভোটাররা ট্রাম্পের কাছে জানতে চান, প্রায় দুই লাখ লোকের প্রাণহানির জন্য দায়ী করোনাভাইরাসকে কেন উপেক্ষা করেছিলেন। প্রেসিডেন্ট জবাব দেন, ‘আমি একে হালকাভাবে দেখিনি। আমি কাজ দিয়ে দেখিয়েছি একে কতটা গুরুতর হিসেবে নিয়েছিলাম। আমি চীনের সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করেছি, ইউরোপের সঙ্গেও। যদি তা না করতাম আরও আমেরিকান মারা যেতো। আপনারা এটাকে প্রতিভা কিংবা সৌভাগ্য যা-ই বলুন না কেন, এটা ছিল গুরুত্বপূর্ণ।’