ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

‘টি আলী স্যার’কে নিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গানের চিত্রায়ণ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১২:৪১ এএম

‘টি আলী স্যার’কে নিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে  গানের চিত্রায়ণ
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক টি আলী স্যারের কর্মময় জীবন নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর লেখা গানের শুটিং করা হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে টি আলী স্যারের ভূমিকায় অভিনয় করেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। শুটিং উপলক্ষে শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঝুনা চৌধুরী বলেন- আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ শিক্ষক টি আলী তথা তজম্মুল আলী স্যারের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। টি আলী স্যার ছিলেন সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। প্রথিতযশা সাংবাদিক-কলামিস্ট এবং মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে অমর সৃষ্টি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী যথার্থই লিখেছেন- ‘শিক্ষাব্রতী মহান পুরুষ/ মানুষ গড়ার কারিগর/ অজ্ঞানতার তিমিরে তুমি যে ছিলে এক বাতিঘর/ জ্ঞানের মশাল করেছো বহন সারাজীবন/ তোমার আলোয় আলোকিত আজ হাজার জন’…। জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ‘ও আমার উড়াল পড়িখরে, একটা ছিল সোনার কন্যা ‘চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম। ২৮ জানুয়ারি শনিবার শুটিংয়ে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ, সমাজকর্মী আনন্দ প্রমূখ। গানটির দৃশ্য ধারণকালে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়- আদর্শ জীবনযাপন ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের কারণে সাবেক শিক্ষার্থী ও হবিগঞ্জবাসীর কাছে ছিলেন তিনি অনুকরণীয়।