ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৫:৩১ এএম

টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব
পর্দা নামলো -পঞ্চম স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর। নর্থ আমেরিকার সবচাইতে বড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৮০ জনেরও বেশী শাটলার। দুটি ভিন্ন ক্যাটাগরিতে দিনব্যাপী খুবই উৎসব মুখর, তারুণ্যময় কর্মতৎপরতার মধ্যে দিয়ে কানাডার টরন্টো শহরে  এই ফ্লাওয়ার (কর্ক) উৎসব অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক -মিশিগান -বাফেলো -মন্ট্রিল -টরন্টোসহ নর্থ আমেরিকার প্রতিটি প্রান্তের  শাটলাদের মিলনমেলায় এপিক স্পোর্টস জোন একই সাথে হয়ে উঠেছিল একখন্ড বাংলাদেশ। বাংলাদেশী স্পোর্টস ক্লাব কানাডা( BCSC) এর এই আয়োজনে ছিল হাজারের বেশী স্পোর্টস লাভারদের উপস্থিতি। বিসিএসসি এর অন্যতম একজন পরিচালক ছাদ  চৌধুরী কমিউনিটিতে নবীন ও প্রবীনের মাঝে  এক সেতুবন্ধনের কাজ করছেন দীর্ঘ দিন থেকে। মার্চ মাসে এই বিশাল স্পোর্টিং ইভেন্ট নিয়ে তিনি বলেন, দেশ থেকে আসা এবং এখানেই জন্ম এবং বেড়ে উঠা তারুণ্যকে স্পোর্টস এর মতো একটি  পরিচ্ছন্ন বিনোদনের মাধ্যমে গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করা এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ধারণ করার চেষ্টা থেকেই এই টুর্নামেন্টের নাম করণ করা হয়েছে -স্বাধীনতা কাপ। প্রবীন আর নবীনের এই যাত্রায় যুক্ত আছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্য থেকে সৈয়দ শুয়েইব, দিলশাদ, তানভির ,মারজান সহ অনেকে।তেমনি আপ্যায়ন আর সার্বিক কাজে ব্যস্ত ছিলেন রিয়েলেটর জবরুল ইসলাম। ফুটবল- ক্রিকেট সহ অন্যান্য স্পোর্টস এর সাথে যুক্ত সৈয়দ শুয়েইব জানান প্রবাসের এই যাণ্ত্রিক কর্মব্যস্থতার মাঝেও  শরীর চর্চার মাধ্যমে বিনোদনের চেষ্টা থেকেই এই আয়োজনের প্রয়াস ।একই সাথে বিসিএসসির ফ্লাওয়ার উৎসবটি  আমাদের কমিউনিটির মাঝে একটি মিলনমেলার সুযোগ এনেছে। দিনব্যাপী টুর্নামেন্টের শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন সাধারণ গ্রুপে আমেরিকান শাটলার জুটি এবং ৪৫+ এ চ্যাম্পিয়ন হন -কানাডিয়ান জুটি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন :  নিউইয়র্ক( আমেরিকার )কাদির -জাহিদ জুটি । এবং রানারআপ হন: টরন্টো( কানাডার) সাকিল -সোহেল জুটি। ৪৫+ গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হন: টরন্টো( কানাডার )ইফতি - রুবেল জুটি এবং রানার্সাপ হন মিশিগান( আমেরিকার) সায়েল -আলাল জুটি। পুরো টুর্নামেন্টে- খেলা পরিচালনা কমিটির প্রধান দায়িত্বে ছিলেন সৈয়দ শুয়েইব, জুয়েল আহমেদ এবং জবরুল ইসলাম সহ এ কে এম জহির, মাইনুল ইসলাম, আলি এম তাজামুল, শামিম ভূইয়া, রাজিব দাস, আব্দাল চৌধুরী, হাম্মাদ হোসাইন, হোসাইন আহমেদ, রূপস শামিম, দিলশাদ আহমেদ, আব্দুল বাসিত মারজান, তানভির আহমেদ লিমন, শাকিল এহসান প্রমুখ। বিসিএসসির পক্ষ থেকে ভলেন্টারি সহযোগীতার জন্য সংশিস্টদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্লাব কর্তৃপক্ষ।