ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

জুড়ীতে ৩টি সেতু উদ্বোধন ও ভিন্ন প্রকল্পের ভিত্তিস্থাপন করেন বন মন্ত্রী শাহাব উদ্দিন

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ০২:২৩ এএম

জুড়ীতে ৩টি সেতু উদ্বোধন ও ভিন্ন প্রকল্পের ভিত্তিস্থাপন করেন বন মন্ত্রী শাহাব উদ্দিন
মৌলভীবাজারের জুড়ীতে একটি সেতুর উদ্বোধন, দুইটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। বৃহস্পতিবার দিনভর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় জুড়ী-বড়লেখা রোডে নির্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন, দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, সাড়ে ১২টায় জুড়ী কামিনীগঞ্জ বাজারে স্থানীয় দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। দুপুর দেড় ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের কয়লাঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের এবং পরে বৃন্দারঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। এ সকল কর্মসূচীতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন,উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপেলাা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস প্রমুখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।