ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল আওয়ামী লীগ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৬:৪২ এএম

জাতীয় শোক দিবসে আলোচনা  ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল আওয়ামী লীগ
যথাযথ মর্যাদায় শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল পালন করেছে পর্তুগাল আওয়ামী লীগ। ২৩ আগষ্ট লিসবনের স্পাইসি রেস্টুরেন্টে,স্থানীয় সময় রাত ৯টায় পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন এর পরিচালনায় সভায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল ফকির । শোক সভায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সহ- সভাপতি মিজানুর রহমান মাসুদ ,যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন,সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল,সহ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান,আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, এম এ বশির, জার্মান ছাত্রলীগের সভাপতি দেওয়ান আরেফিন টিপু,পর্তুগাল ছাত্রলীগ নেতা রিয়াদ । পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম তার বক্তব্যে বলেন ,ঘাতকেরা ভেবেছিল আপনাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ওরা জানে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আরেক নাম স্বাধীন বাংলাদেশ। ঘাতকের বুলেটগুলো শুধু আপনার দেহেই বিধেনি, বিধেছিলো কোটি কোটি মুজিব প্রেমীদের হৃদয়ে। ক্ষমা করবেন পিতা, আজো বাংলার মাটিতে খোন্দকার মোস্তাকের দোসররা লেবাস পাল্টিয়ে চলছে। সেই দিন বেশি দুরে নয় যেদিন বাংলার মাটি থেকে মোস্তাক গং দের উত্তর সূরীদের সমৃলে উৎখাত করবেন আপনারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সভায় বক্তারা আরো বলেন  বঙ্গবন্ধুর আদর্শ থেকে শক্তি ধারণ করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে পারি,সেই প্রত্যয় আমাদের নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে,সেই অগ্রযাত্রা অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে আরও বলে, সেই ৭১ ও ৭৫ এর উত্তরসূরীরা এখনো বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশে ছড়িয়ে আছে,আজকের দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে,সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। শোক সভা ও দোয়ামাফিলে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ তথ্য বিষয়ক সম্পাদক মোসতাক হোসেন ,সহ- যুব বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, কাওসার আহমেদ,আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সুমন আহমদ, ছাত্র লীগ নেতা সজীব সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের জন্য দোয়া পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির ।এতে পর্তুগাল আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠন, কমিউনিটি ও সাংবাদিক সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া শেষে নৈশভোজে আয়োজন করা হয়।