ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

‘গরীবের ডাক্তার’ মতিন উদ্দিন আহমেদ ছিলেন মানবসেবার পথিকৃৎ

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৫:২৪ এএম

‘গরীবের ডাক্তার’  মতিন উদ্দিন আহমেদ  ছিলেন মানবসেবার পথিকৃৎ
‘গরীবের ডাক্তার’ খ্যাত সিলেটের প্রবীন চিকিৎসক যুক্তরাজ্যবাসী সদ্য প্রয়াত ডাক্তার মতিন উদ্দিন আহমেদ স্মরণে যুক্তরাজ্যে একটি ভার্চুয়াল দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। গত ২৭ জুন সোমবার বিকাল চারটায় সংগঠনের সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশ থেকে বিশিষ্টজন ও সংগঠকবৃন্দ অংশগ্রহন করেন। ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক  এমরান আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমেদ এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে আইকন কলেজ অফ টেকনলোজি এন্ড ম্যানেজমেন্ট এর ল্যাকচারার ও কলামিষ্ট এনায়েত সারওয়ার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মনির উদ্দিন। দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট  শিল্পপতি, প্রবীন রাজনীতিবিদ, সংগঠক ও বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্জ্ব শামছ উদ্দিন খান। তিনি বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমেদ কে আমরা ‘বিয়ানীবাজারী ডাক্তার’ হিসাবে জানতাম। তিনি এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে, তিনি কোন গ্রাম, ইউনিয়ন বা অঞ্চলের সেটা জানার অবকাশই ছিলনা। তাঁর মৃত্যু বিয়ানীবাজারবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি  বলেন, বিয়ানীবাজারের এমন কোন মানুষ পাওয়া যাবে না যে, তার সান্নিধ্যে গেছেন আর তার আন্তরিক চিকিৎসা সেবা পাননি। গুণী এই মানুষের আদর্শকে সমাজে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে  বক্তব্যে লন্ডনস্থ আইকন কলেজ অফ টেকনলোজি এন্ড ম্যানেজমেন্ট এর ল্যাকচারার এনায়েত সারওয়ার বলেন, আমাদের বাবা ছিলেন একজন সৎ মানুষ এবং আমাদেরকেও সবসময় বলেছেন সৎভাবে জীবন-যাপন করতে। তিনি সব সময় চেয়েছেন মানুষের সেবা করতে এবং মানুষের সেবা করতে তার নিরন্তর চেষ্টাও ছিল মন্তব্য করে এনায়েত সারওয়ার বলেন, আমরা খুব সাধারণ পরিবারের সন্তান। বাবা সব সময় বলতেন, ‘সব সময় মনে রাখিও তুমি গরীবের পোয়া।’ তিনি পরিবারে পক্ষ থেকে তার প্রয়াত বাবার পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি, জননেতা লোকমান আহমদ বাংলাদেশ থেকে দোয়া ও শোক সভায় অংশ নিয়ে বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমেদ একজন কিংবদন্তি ডাক্তার ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিয়ানীবাজার অঞ্চলের কয়েকজন এমবিবিএস পাশ করা ডাক্তারের মধ্যে ছিলেন। তার ডাক্তারী সেবা বিয়ানীবাজারে মধ্যে সীমাবদ্ধ ছিলনা। আশপাশের উপজেলাসহ সিলেটেও তার সেবাদান বিস্তৃত ছিল। বিশিষ্ট রাজনীতিবিদ ও অধুনালুপ্ত দৈনিক আজকের সিলেট এর সম্পাদকমন্ডলীর সভাপতি লোকমান আহমদ ‘মতিন ডাক্তারের‘  অনুকরণীয়  জীবন ও কর্মকে বাঁচিয়ে  রাখতে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তাব দিয়ে বলেন, ডাক্তার মতিন উদ্দিন আহমদ স্মারক গ্রন্থ প্রকাশে আমার সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা থাকবে। বাংলাদেশ থেকে সংযুক্ত বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডাক্তার ফয়েজ   বলেন,  মানুষের বয়েস হলেও যে তার মৌলিকত্ব হারায় না। শেষ বয়সে বাংলাদেশে তার সান্নিধ্য পেয়ে উপলব্ধি করেছি। তিনি চিকিৎসক হিসাবে যেমন ছিলেন অনন্য তেমনি ব্যক্তি  হিসাবেও ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এই রকম অসাধারণ মানুষের জীবনকর্ম সকলের মাঝে তুলে ধরার আহ্বান জানান জানাচ্ছি। মরহুমের জামাতা ম্যানচেস্টারবাসী ডাঃ নজরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, আমি বহুবার দেখেছি, বিয়ানীবাজারস্থ তার ‘ডা: মতিন মেডিকেল চেম্বারে’ তিনি রোগী দেখে অনেককে ঔষধ পর্যন্ত কিনে দিতেন। তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না, একজন স্যোসাল ওয়ার্কার হিসাবে কাজ করেছেন। এই সমাজে ডাক্তার মতিনের মতো মানবিক মানুষ খুব বেশী দরকার। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বাংলাদেশ থেকে সংযুক্ত হয়ে বলেন, উনাকে একজন মানবতাবাদী মানুষ হিসাবে আমরা পেয়েছি। তাঁর মহৎ কাজের মাধ্যমে তিনি বিয়ানীবাজারবাসীর মন জয় করে অমর হয়ে থাকবেন। চিকিৎসা সেবার এই দুর্দিনে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে বলেও আমি বিশ্বাস করি। ৫২বাংলা টিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন, তিনি ছিলেন গরীবের ডাক্তার। একজন ডাক্তার হিসাবে এই সম্মান গোটা বাংলাদেশে বিরল। আমরা যারা স্বাধীনতার উত্তর প্রজন্ম তাদের কাছে মতিন উদ্দিন আহমেদ এর জীবন দর্শন অনেক প্রেরনাদায়ী এবং অনুকরণীয়। তিনি বিয়ানীবাজারের অধিবাসী হলেও সেবা দিয়েছেন সার্বজনীনভাবে। যুক্তরাজ্যের ডাইভার্স কমিউনিটিতেও চিকিৎসা ও কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমদের আরেক পুত্র ওয়ারিংটন বারা কাউন্সিলের গ্রেট সানকী (সাউথ) এর কাউন্সিলার মোয়াজ্জেম হোসেইন পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজক বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও দেশ-বিদেশে সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার বাবার বিদ্রেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব শরফ উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা মাহতাব চৌধুরী, সফিক আলী, ফয়জুল হক, মোহাম্মদ আব্দুল গনি, আবুল হোসেন, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা আলহাজ্ব আব্দুস শফিক, বাজিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, প্রফেসর মোহাম্মদ মালিক, বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আফসার খান সাদেক, ট্রাস্টের বদরুল হক, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মোঃ রুহুল আমিন প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মনোজ্জির আলী, বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিবুব রহমান মুহিব, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও সাব উদ্দিন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির উপদেষ্টা শাহাব উদ্দিন চঞ্চল, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মতিন খান কবির, হারুনুর রশিদ দুদু, আনোয়ার আহমদ মুরাদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের খান, প্রচার সম্পাদক সুলেমান আহমদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি সারওয়ার আহমদ, নোমান আহমদ, দিলাল আহমদ, সাদিক আহমদ, রাজু আহমদ মুন্না, সেলিম আহমদ, অজি উদ্দিন, মারুফ আহমদ, তারিন আহমদ, আসাদ মোহাম্মদ, সাব্বির আহমদ, আব্দুল কাবির, মোঃ সাইদ ইমরান, আবুল হোসেন আলম, মোঃ এবাদুর রহমান, আবিদুর রহমান শিমু, সৌরভ আহমদ, জয়নুল ইসলাম, আসাদুর রহমান রিপন, আব্দুল কাহার, মামুনুর রশিদ প্রমুখ। প্রসঙ্গত গত ২১ জুন সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের বালুচরস্থ তার নিজ বাসায় ডাক্তার মতিন উদ্দিন আহমদ ইন্তেকাল করেন। ২২ জুন, মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভার কসবা  জামে মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ডাক্তার মতিন উদ্দিন আহমেদ এর জন্ম সিলেটের বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে। তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে এল এম এফ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ইউনিভার্সিটি অব লিভারপুল ইউকে থেকে ডিভিডি এবং লন্ডন থেকে ডিপিএম ডিগ্রি অর্জন করেন। ডাক্তার মতিন উদ্দিন আহমেদ এর কর্মজীবন শুরু ১৯৫৫ সালে ফরিদপুরে। ১৯৫৬-১৯৭০ পর্যন্ত তাঁর  জন্মস্থান বিয়ানীবাজার উপজেলা সদরে সুনামে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। যুক্তরাজ্যের ওয়ারিংটনের ইউনইউক সাইকিট্রিক হসপিটালে সালে তাঁর কর্ম জীবন শুরু এবং ১৯৯৪ সালে অবসর গ্রহন করেন। তিনি চাকুরীর পাশাপাশি তাঁর এলাকায় ব্যাপক মানুষের চিকিৎসা সেবা দেন। পরে যুক্তরাজ্যবাসী অবস্থায়  ব্রিটেন থেকে ছুটিতে গিয়েও তিনি এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন। বিয়ানীবাজার অঞ্চলে তৃণমূল মানুষের কাছে ‘গরীবের ডাক্তার‘ হিসাবে তিনি  পরিচিত ছিলেন। মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমেদ স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন।