ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

কিং চার্লস ও কুইন কনসোর্ট বাংলা টাউন আসছেন

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম

কিং চার্লস ও কুইন কনসোর্ট বাংলা টাউন আসছেন
কিং চার্লস ও কুইন কনসোর্ট কেমিলা বাংলা টাউন আসছেন। আগামী ৮ই ফেব্রুয়ারি, বুধবার তাঁরা বাংলা টাউনের আলতাব আলী পার্ক ও ব্রিকলেন পরিদর্শন করবেন। ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই) এর প্রতিষ্ঠাতা  আয়েশা কোরেশি এমবিই জেপি এবং কাউন্সিলার আবদাল উল্লাহ এই সফরের আয়োজন করছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশন এবং ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের পার্টনারশিপে বিবিপিআই এই সফরকে সফল করতে কাজ করছে। বাংলা টাউন সফরকালে কিং চার্লস এবং কুইন কনসোর্ট কমিউনিটির সেইসব প্রবীণদের সাথে সাক্ষাত করবেন, যারা ৭০ দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কোভিড-১৯ এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে জানতে তাঁরা স্থানীয় চ্যারিটি সংস্থা এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলবেন। এসময় কিং ও কুইন কনসোর্ট কেমিলাক বিবিপিআই জামদানি নেটওয়ার্কের নারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে, যারা স্থানীয়, জাতীয় এবং বিশ্বব্যাপী কমিউনিটি উন্নয়নে অসাধারণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্রিকলেন মসজিদ পরিদর্শনের মাধ্যমে কিং চার্লস ও কুইন কনসোর্ট তাদের বাংলা টাউন পরিদর্শন কর্মসূচীর সমাপ্তি টানবেন। ঐসময় ব্রিকলেন মসজিদ ভবনের ইতিহাস কিং ও কুইন কনসোর্টকে জানানো হবে বলে বিবিপিআই জানিয়েছে। বিবিপিআই প্রতিষ্ঠাতা কাউন্সিলার আব্দাল উল্লা বলেন, “ব্রিটিশ বাংলাদেশীদের কাছে ব্রিকলেন শুধু একটি রাস্তাই নয়, এরচেয়েও অনেক বেশি কিছু। কিং দম্পতির ব্রিকলেন পরিদর্শনের খবরে আমরা উচ্ছ্বসিত। আমরা তাদের সাথে আমাদের ইতিহাস ও সংস্কৃতির গল্প ভাগাভাগি করার অপেক্ষায় উন্মুখ।” ( বিজ্ঞপ্তি)