ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

কাতারের আমির শেখ তামিমকে জড়িয়ে ধরলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ০৩:৪৬ এএম

কাতারের আমির শেখ তামিমকে জড়িয়ে ধরলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরবের উত্তর-পশ্চিমের শহর আল-উলায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। ৫ জুন মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে বড় করে ‘কাতার’ অলঙ্কৃত নিজস্ব বিমানে আল-উলা বিমানবন্দরে পৌঁছান তিনি। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয় মদিনা মুনাওয়ারা প্রদেশের উলা শহরে। সৌদির অন্যতম সেরা বৈচিত্র্যময় প্রকৃতির দর্শনীয় শহর এটি। বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণে সতর্কতা ও মাস্ক পরে থাকা সত্ত্বেও উভয় নেতা পরস্পরকে জড়িয়ে ধরেন। দীর্ঘ সাড়ে তিন বছরের মান-অভিমান ভুলে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসংহত করে। প্রথম পদক্ষেপ হিসাবে এর একদিন পূর্বে দেশটির সাথে একমাত্র স্থলসীমান্ত খুলে দেয় সৌদি আরব। কুয়েতের মধ্যস্হতায় এই সম্পর্ক পুনরুদ্ধার হয়। আল-উলার মারাইয়া হলের সম্মেলনে অংশ নেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ, বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা ও ওমানের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যিদ ফাহাদ বিন মাহমুদ আল-সাইদ সহ তাদের প্রতিনিধিত্বকারী দলের সদস্যরা। সম্মেলনে জিসিসি নেতৃবৃন্দ আল-উলা ঘোষণাপত্র স্বাক্ষর করেন।