নেত্রকোণার কলমাকান্দায় শারীরিকভাবে অসুস্থ অসচ্ছল, ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন আর্থিক সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি ) দুপুরের দিকে কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগার কার্যালয়ে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম আলমগীর গোলাপ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক আলী হায়াৎ ও হিসাব রক্ষক প্রেমানন্দ বর্মন প্রমুখ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শারীরিকভাবে অসুস্থ অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ৪১ জনের মধ্যে মোট ১০ লক্ষ ১০ হাজার টাকার এই চেক বিতরণ করা হয়।
-
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ
-
বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি
-
রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন?
-
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের
-
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী