ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

করোনাভাইরাস : সৌদি প্রবাসীরা তিনমাসের ইকামা পাবেন বিনা মাশুলে

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ০১:৪৪ পিএম

করোনাভাইরাস : সৌদি প্রবাসীরা তিনমাসের ইকামা পাবেন বিনা মাশুলে

[youtube]RXbWIDsRi8E[/youtube]

ইতোপূর্বে রাজকিয় সৌদি সরকার ঘোষিত বিনা মাশুলে (ফি) তিন মাসের ইকামা (রেসিডেন্সি পারমিট) নবায়নের তারিখ জানিয়েছে কতৃপক্ষ । সৌদি পাসপোর্ট কতৃপক্ষ জানায়, যাদের ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস নবায়ন হবে বিনা মাশুলে।

যাদের ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০ এর মধ্যে শেষ হবে তাদের কফিল (স্পন্সর) যদি ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) দিয়ে থাকে তাহলে তা কফিল বাতিল (ক্যান্সেল) করতে পারবে। তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে।

যাদের কোম্পানী, মোয়াসসাসা বা কফিল (স্পন্সর) ২৫ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে ছুটি (এক্সিট রিএন্ট্রি ভিসা - খুরুজ আওদা ভিসা) ইস্যু করেছিল তারা যদি এই সংকট কালে দেশে না গিয়ে থাকেন তাহলে তাদের ছুটি (এক্সিট রিএন্ট্রি ভিসা) পূনরায় তিন মাসের জন্য বিনা ফিতে নবায়ন হয়ে যাবে। এই জন্য পাসর্পোট (যাওয়াজাত) অফিসে যেতে হবে না।

তবে যাদের ভিসার মেয়াদ দেশে যাওয়ার পর শেষ হয়ে গিয়েছে এবং তাদের ইকামার মেয়াদ আছে তাদের কফিল/ স্পন্সরগণ নিচের লিংক গিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন ।https://visa.mofa.gov.sa/ExtendReturnedVisa

আবার যারা ইতোপূর্বে সৌদি আরবে উমরায় আসার পর দেশে ফিরে যেতে পারেননি তারা আগামী ২৮ মার্চ ২০২০ এর মধ্যে নিচের লিংকে গিয়ে নিজের তথ্য দিতে হবে । তারপর মোবাইলে পরবর্তী আপডেট পাওয়া যাবে। https://t.co/2LydEZZdJh