ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

স্বাস্থ্য-বিধি উপেক্ষা করে ইংল্যান্ডের সমুদ্রসৈকতে হাজার হাজার মানুষ

প্রকাশিত: ২৬ জুন ২০২০, ০৪:৪৬ এএম

স্বাস্থ্য-বিধি উপেক্ষা করে ইংল্যান্ডের সমুদ্রসৈকতে হাজার হাজার মানুষ
বৃহস্পতিবার (২৫ জুন) প্রচন্ড গরম পড়ায় বোর্নমাউথ সী-বীচ ভরে যায় সমুদ্র বিলাসী মানুষে। মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে পুলিশের রীতিমত বেগ পেতে হয়।মাতাল হয়ে মারামারির ঘটনাও ঘঠেছে সেখানে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশিত স্বাস্থ্য-বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বোর্নমাউথ শহরের জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের সমাগমের পর কর্তৃপক্ষ এই ঘটনাকে 'মেজর ইসেডেন্ট' বা 'বড় অঘটন' হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ বোর্নমাউথ, ক্রাইস্টচার্চ ও পুল (বিসিপি) পরিষদের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের সবচেয়ে উষ্ণতম দিনটি উপভোগের জন্য বোর্নমাউথ ও স্যান্ডব্যাঙ্কসের সৈকতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। করোনা মহামারির কারণে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলেও তা উপেক্ষা করে বোর্নমাউথ শহরে প্রচুর গাড়ি ও সূর্যস্নানকারী জড়ো হয়। এর ফলে সেখানে অবৈধ গাড়ি পার্কিং, অসামাজিক আচরণ দেখা যায় এবং তৈরি হয় অচলাবস্থার। সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালের দিকে ৪০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। বিসিপি পরিষদের প্রধান ভিক্কি স্লেইড বলেছেন, তিনি এই দৃশ্য দেখে একেবারে হতবাক হয়েছেন। তিনি বলেন, এতসংখ্যক মানুষের দায়িত্বহীন আচরণ এবং কর্মকাণ্ড একেবারে বেদনাদায়ক। প্রত্যেককে নিরাপদ রাখার চেষ্টা করতে গিয়ে আমাদের পরিষেবাগুলো হিমশিম খাচ্ছে। বিসিপির এই কর্মকর্তা বলেন, সৈকতের এই ঘটনাকে বড় অঘটন হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আমাদের হাতে এখন আর কোনও পথ খোলা নেই। আমরা জরুরি মোকাবিলা তৎপরতা শুরু করছি। তিনি বলেন, আমাদের সৈকতগুলো- বিশেষ করে বোর্নমাউথ এবং স্যান্ডব্যাঙ্কসের গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার দৃশ্য থেকে আমরা একেবারে হতভম্ব। ব্রিটেনে নতুন করোনাভাইরাসের বিস্তারের গতি ধীর করতে গত মার্চ থেকেই সামাজিক দূরত্বের বিধান কার্যকর রয়েছে। তবে আগামী ৪ জুলাই থেকে বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বার এখনও বন্ধ থাকলেও অনেক মানুষ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা মদ্যপান করতে দেশটির পার্ক এবং সৈকতে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে ২ মিটার সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন অন্তত ৪৩ হাজার ২৩০ জন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর তা বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা কোটি ছুঁতে চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৯৬ লাখ ২৩ হাজার এবং মারা গেছেন ৪ লাখ ৮৭ হাজারের বেশি। সূত্র: সিএনএন, রয়টার্স।