ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

কবি সংগঠক ফারুক আহমেদ রনির পিতা মুমিন উদ্দীনের ইন্তেকাল

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

কবি সংগঠক ফারুক আহমেদ রনির পিতা মুমিন উদ্দীনের ইন্তেকাল
যুক্তরাজ্যবাসি কবি, সংহতি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও শিকড় সম্পাদক ফারুক আহমেদ রনির পিতা আলহাজ্ব মুমিন উদ্দীন গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর। মরহুমের জানাজার নামাজ আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে। পরে তাঁকে ফরেস্ট গেইট মুসলিম সিমেট্রিতে দাফন করা হবে। লণ্ডনবাসি মরহুম মুমিন উদ্দীন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ সহ সাহিত্য ও সামাজিক সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৭০ দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন।তিনি কমিউনিটিতে একজন স্বজ্জন ও পরোপকারী হিসাবে সুপরিচিত। মরহুম মুমিন উদ্দীনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেবারাই সারেং বাড়ী। তিনি তিন পুত্র, তিন কন্যার জনক। মরহুমের জ্যেষ্ঠ পুত্র কবি ও সংগঠক ফারুক আহমদ রনি তাঁর বাবার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। সংহতি সাহিত্য পরিষদের শোক : যুক্তরাজ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রাচীন সংগঠন সংহতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফারুক আহমেদ রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংহতি সাহিত্য পরিষদ পরিবার। সংহতির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক  সৈয়দা তুহিন চৌধুরী শোক বার্তায় সংহতির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ৫২বাংলার শোক: শিকড় সম্পাদক, কবি ও সংগঠক ফারুক আহমেদ রনির পিতা মুমিন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি ও পোর্টাল ৫২বাংলা(52banglatv.com) পরিবার। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।